রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ফোন কিনতে বন্ধুদের নিয়ে বাড়িতে ডাকাতি, অতঃপর...

গ্রেপ্তার তিন কিশোরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার তিন কিশোরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দিনদুপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার কাঞ্চন এলাকার নিজ বাড়ি থেকে তিন কিশোরকে গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, গত ২৪ নভেম্বর রূপগঞ্জের কাঞ্চনে দিনদুপুরে প্রবাসী আব্দুর রশিদের বাড়িতে তারই ছেলে শাহরিয়ারের হাত-পা বেঁধে মারধর করে আলমারি ভেঙে নগদ ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রবাসী আব্দুর রশিদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা করেন।

তিনি আরও বলেন, শুক্রবার রাতে শাহরিয়ার বন্ধু শাহ আলম একটি নতুন মোবাইল কিনলে তার পরিবার তাকে টাকা বিষয়ে জিজ্ঞেস করে। এ সময় সে টাকার উৎস জানিয়ে দেয়। পরে স্থানীয়রার জানতে পেরে শাহরিয়া, নাবিল ও শাহ আলমকে আটক করে পিটুনি দিলে তারা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের কাছ থেকে ডাকাতি হওয়া নগদ ২ লাখ ৭৮ হাজা টাকা ও ২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করে।

তরিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা নতুন মোবাইল কেনা ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার জন্য দিনদুপুরে বাড়িতে ডাকাতির নাটক সাজায় বলে স্বীকার করেছে। শনিবার (৬ ডিসেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১০

গন্তব্য

১১

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১২

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১৩

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১৪

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১৫

আইনজীবী বারে হামলা

১৬

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১৭

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৮

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৯

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

২০
X