গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ এএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ এএম
অনলাইন সংস্করণ

জামায়াত নেতাকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী

আহত জামায়াত নেতাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : সংগৃহীত
আহত জামায়াত নেতাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে চাইনিজ কুড়াল দিয়ে আপেল মাহমুদ নামের এক জামায়াত নেতাকে কুপিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মী।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে পলাশবাড়ী পৌরসভার গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জামায়াত নেতা আপেল মাহমুদ ১ নম্বর ওয়ার্ডের বাড়াইপাড়ার গ্রামের বাসিন্দা। তিনি পলাশবাড়ী পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুলমাল সম্পাদক। অভিযুক্ত ছাত্রলীগ কর্মী হাসান গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগ কর্মী হাসান জামায়াত নেতা আপেল মাহমুদের ওপর হামলা চালায়। এ সময় হাসানের হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে আপেল মাহমুদের বাঁ হাতে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় আপেল মাহমুদকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় রাতেই উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।

মোহাম্মদ আব্দুল মতিন নামে একজন বলেন, ছাত্রলীগ কর্মী হাসান চাইনিজ কুড়াল দিয়ে জামায়াত নেতা আপেলকে আঘাত করে। হাসান একজন ফ্যাসিস্টের দোসর হয়ে এখনও বিভিন্ন সময় ক্ষমতার দাপট দেখায়। হাসানকে আমরা চিনি সে একজন ছাত্রলীগ কর্মী। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

পলাশবাড়ী থানার ওসি মো. সারোয়ার আলম খান বলেন, ঘটনা শোনার পর আমরা সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে জামায়াত নেতা আপেল মাহমুদকে উদ্ধার করি। তবে হামলাকারী ছাত্রলীগ কর্মী কিনা নিশ্চিত না। এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১০

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১১

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১২

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

১৩

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১৫

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১৬

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৭

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৮

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৯

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

২০
X