বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের আমানত মনে করে সেতুর কাজ করতে হবে : উপদেষ্টা সাখাওয়াত

মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর নির্মাণকাজের উদ্বোধন শেষে মোনাজাত করা হয়। ছবি : কালবেলা
মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর নির্মাণকাজের উদ্বোধন শেষে মোনাজাত করা হয়। ছবি : কালবেলা

বরিশালের বাবুগঞ্জ-মুলাদী-হিজলা উপজেলার আঞ্চলিক সড়কের আঁড়িয়াল খাঁ নদের ওপর দীর্ঘ প্রতীক্ষার মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) সড়ক ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান ফলক উন্মোচনের মধ্য দিয়ে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, এ সেতু নির্মাণ হলে এ অঞ্চলের মানুষ উপকৃত হবে। সেতু নির্মাণে যাতে পুকুরচুরি, নদী চুরি না হয় সেদিকে স্থানীয়দের নজরদারি রাখাতে হবে। জনগণের আমানত মনে করে সেতুর কাজ করতে হবে।

মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান অতিথি, সড়ক জনপদ ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, আগামী নির্বাচনে যেই বিজয়ী হোক না কেন, জাতি হিসেবে আমরা তাদের পাশে দাঁড়াব। আমাদের একটিই কথা— নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আগের মতো কেউ যাতে ভোটকেন্দ্র দখল না করে। এখন নির্বাচনের বিষয়টি সম্পূর্ণ দেখবে নির্বাচন কমিশন।

‎সেতু প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন কোন্দলের কারণে সেতু বাস্তবায়ন দেরিতে হয়েছে। যার কারণে সেতুর বাস্তবায়ন ব্যয়ও বৃদ্ধি পায়। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করে বলেন, এই সেতুর মাধ্যমে অর্থনীতির পুনর্জাগরণ ঘটবে, মানুষের মধ্যে সৌহার্দ্য বাড়বে, শিল্প কারখানা ও কৃষির বিকাশ ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, জেলা প্রশাসক খায়রুল ইসলাম সুমনসহ সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জে বাবুগঞ্জ-মুলাদী ও হিজলা উপজেলা মানুষের প্রাণের দাবি ছিল সেতু নির্মাণ, যা বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না: স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১০

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১১

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১২

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৩

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৪

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৫

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৬

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৭

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৮

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৯

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

২০
X