চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যের ডাক

চট্টগ্রামে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি চট্টগ্রামের উদ্যোগে মানববন্ধন। ছবি : কালবেলা
চট্টগ্রামে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি চট্টগ্রামের উদ্যোগে মানববন্ধন। ছবি : কালবেলা

‘দুর্নীতির বিরুদ্ধে দুর্জয় তারুণ্য—একসাথে, এখনই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দিবসটি উপলক্ষে টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি চট্টগ্রামের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং বিশেষ করে তরুণ প্রজন্মকে সক্রিয় করার আহ্বান জানানো হয় কর্মসূচিতে।

মানববন্ধনে বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটির সদস্য জিয়াসমিন সোলতানা পারুল, শেখ আবদুল্লাহ ইয়াছিন ও অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী। তারা বলেন, কর্তৃত্ববাদী সরকারের আমলে দেশে সীমাহীন দুর্নীতি, অর্থ পাচার, ব্যাংক লুট এবং প্রাতিষ্ঠানিক অবক্ষয় ভয়াবহ রূপ ধারণ করেছে। রাষ্ট্রীয় নীতি-কাঠামো দখলের মাধ্যমে এক ধরনের ‘চৌর্যতন্ত্রের স্বাভাবিকতা’ প্রতিষ্ঠা করা হয়েছিল, যার ফলে সাধারণ মানুষ প্রতারিত হয়েছে এবং ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট একটি মহল বিপুলভাবে লাভবান হয়েছে।

বক্তারা আরও বলেন, এই বাস্তবতা থেকে উত্তরণে তরুণ প্রজন্মের দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তোলার সুযোগ সৃষ্টি করা অত্যন্ত জরুরি। সততা ও শুদ্ধাচারের চর্চা তরুণদের জীবনাচরণে অন্তর্ভুক্ত করতে না পারলে টেকসই দুর্নীতিবিরোধী আন্দোলন সম্ভব নয়।

এ সময় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে দুর্নীতি প্রতিরোধে টিআইবি প্রণীত ১২ দফা দাবি ও সুপারিশ উপস্থাপন করা হয়। এসব দাবির মধ্যে রয়েছে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, অর্থ পাচার রোধে কার্যকর ব্যবস্থা, দুর্নীতির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নাগরিক অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১০

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১১

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১২

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৪

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৫

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৬

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৭

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৮

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৯

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

২০
X