সিলেট ব্যুরো
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

শাকসুতে স্বতন্ত্র প্যানেল ‘সাধারণের ঐক্যস্বর’, লড়বেন ১৭ প্রার্থী

সংবাদ সম্মেলনে ‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেলের ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থীরা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে ‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেলের ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থীরা। ছবি : কালবেলা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের একাংশ নিয়ে ‘সাধারণ ঐক্যস্বর’ নামে একটি প্যানেলের ঘোষণা করা হয়েছে। এই প্যানেল থেকে ১৭ জন নির্বাচন করবেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হয়।

সাধারণ ঐক্যস্বর প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে পেট্রোলিয়াম মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের মুহয়ী শারদ, সাধারণ সম্পাদক (জিএস) পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মোহাম্মদ সাইফুর রহমান (সিফাত) এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে অর্থনীতি বিভাগের হাফিজুর ইসলাম হাফিজ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যদের মধ্যে সহক্রীড়া সম্পাদক পদে মাসুদ শাহরিয়ার, সমাজসেবা সম্পাদক তাকভীর আহাম্মদ, ছাত্রীবিষয়ক সম্পাদক সুইটি আক্তার, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক হানিফ হাসান (নিশান), শিক্ষা-গবেষণা-ক্যারিয়ার উন্নয়নবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফাহমিদ হাসান তুহিন, আন্তর্জাতিক সম্পাদক আরমান হোসেন ইমন, পরিবহন সম্পাদক জুবায়ের হোসেন এবং আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক পদে তাছমিমা মাহফুজ (জেরিন) লড়বেন।

প্যানেলটি থেকে সদস্য পদে লড়বেন রাকিব হাসান, আকাশ দাস, নাজমুস সাকিব, তাহমিদুর রহমান তুহিন ও এহসানুল হক মিলন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X