মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সুখবর পেলেন বিএনপির এক নেতা

বিএনপি নেতা মো. নুরুল হক সরকার। ছবি : কালবেলা
বিএনপি নেতা মো. নুরুল হক সরকার। ছবি : কালবেলা

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. নুরুল হক সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ পুনর্বহাল করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্যাডে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, এর আগে দলীয় নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ড এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মো. নুরুল হক সরকারকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায় থেকে বহিষ্কার করা হয়। তার আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সিদ্ধান্তে ওই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে ছেংগারচর পৌরসভা ও মতলব উত্তর উপজেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় নেতাদের মতে, তার ফিরে আসায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

দলীয় মহলে আশা করা হচ্ছে, নুরুল হক সরকারের প্রত্যাবর্তনে নতুন বছরে মতলব উত্তরে বিএনপির সাংগঠনিক কাঠামো আরও সুসংহত হবে।

এ প্রসঙ্গে জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন বলেন, দলের কঠিন সময়ে নুরুল হক সরকার ভাই সবসময় নেতাকর্মীদের পাশে ছিলেন। তার ফিরে আসায় দলের কর্মীরা নতুন উদ্দীপনা পেয়েছে।

পুনর্বহাল হওয়া নুরুল হক সরকার বলেন, আমি সবসময় বিএনপির আদর্শে অবিচল ছিলাম, আছি এবং থাকব। আমাকে যে আস্থা ও সম্মান দেওয়া হয়েছে এর জন্য কেন্দ্রীয় নেতৃত্বসহ স্থানীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। দলের সুদিন ফিরিয়ে আনতে সবাইকে সঙ্গে নিয়ে আরও শক্তিশালীভাবে মাঠে থাকব।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ জুলাই দলীয় সিদ্ধান্ত অমান্য করে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে প্রার্থী হওয়ায় তাকে আজীবনের জন্য বহিষ্কার করেছিল বিএনপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X