নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

মনোনয়ন বৈধ ঘোষণা সেই তৌফিকুরের

ব্যারিস্টার তৌফিকুর রহমান। ছবি : সংগৃহীত
ব্যারিস্টার তৌফিকুর রহমান। ছবি : সংগৃহীত

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় যুবলীগ নেতার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিন শনিবার (৩ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘোষণা দেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন।

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে অংশগ্রহণের লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিয়েছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান। যুবলীগ নেতার মনোনয়ন ফরম জমা নিয়ে নরসিংদীতে চলে আলোচনা সমালোচনা।

কেউ কেউ বলছে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের কেন্দ্রীয় কমিটির পদে থেকে কিভাবে বর্তমান সময়ে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়। পরে শনিবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই চলাকালীন সময় প্রার্থীদের সমর্থকদের যুবলীগের সম্পৃক্ততার কারণে আপত্তির ফলে তার প্রার্থিতা সাময়িক স্থগিত করা হয়। পরে রাতে চূড়ান্ত বাছাই শেষে তার প্রার্থিতার বৈধতা ঘোষণা করা হয়।

জানা যায়, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে এ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ব্যারিস্টার তৌফিকুর রহমান। এ বিষয়ে বিস্তারিত জানতে তৌফিকুরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।

এ ব্যাপারে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, নরসিংদী-৫ (রায়পুরা) আসনে তৌফিকুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাই করার সময় নির্বাচন কমিশনের আইনের সব শর্ত পূরণ হওয়ায় প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১০

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১১

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১২

ইতিহাসের এই দিনে

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৫

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৬

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৭

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৮

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৯

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

২০
X