রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীর সব উন্নয়নই বেগম খালেদা জিয়ার আমলে হয়েছে : মিনু

রাজশাহীর সব উন্নয়নই বেগম খালেদা জিয়ার আমলে হয়েছে : মিনু

রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেছেন, ‘বেগম খালেদা জিয়া মোট ১৬ বার রাজশাহীতে এসেছেন। রাজশাহীর যা কিছু উন্নয়ন হয়েছে, তার সবই হয়েছে বেগম খালেদা জিয়ার শাসনামলে।’

সোমবার (০৫ জানুয়ারি) বিকেলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিনু বলেন, রাজশাহীর সঙ্গে বেগম জিয়ার আত্মিক সম্পর্ক ছিল। রাজশাহীর সকল নেতার নাম তার মনের মণিকোঠায় ছিল। কারণ সেই সময়ে লংমার্চ ও ট্রেন মার্চ সবগুলোই রাজশাহীর নেতারা আয়োজনে হয়েছিল। এজন্য রাজশাহীর প্রতিটি মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীরা তার মনের মণি কোঠায় ছিল।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার মধ্যে কোনো অহংকার ছিল না। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী ও সৎ। বেগম জিয়া অনেক কথা শুনতেন, বলতেন কম। তিনি কখনো আমি বলতেন না। বলতেন আমরা, তিনি সর্বদা দেশবাসীকে মায়ামমতা ও ভালোবাসা দিয়ে আগলে রাখেতেন। তিনি বলতেন আমি বাংলাদেশের জন্মেছি, এই বাংলাদেশেই আমার মৃত্যু হবে। বেগম জিয়ার আজ আমাদের মাঝ থেকে হারিয়ে গেলেও দেশবাসী তথা বিশ্ব সারাজীবন তাকে মনে রাখবে। ইতিহাসের প্রতিটি পাতায় পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হবে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, বেগম জিয়া অনেক ধর্যশীল ছিলেন। তার সততা তাকে আজীবন বাঁচিয়ে রাখবেন। তার লক্ষ্য ছিল সবাইকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার। এই ও প্রত্যাশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে গড়া তাদেরই জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান পূরণ করবেন বলে উল্লেখ করেন তিনি। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

সোমবার বিকেলে নগরীর বাটার মোড়ে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে দোওয়া মাহফিলে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও রাজশাহী-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরিফ উদ্দিন; বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল; বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা মোহনপুর আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

দোয়া ও স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা ও শফিকুল ইসলাম সাফিক, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হক মন্টু, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১০

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১১

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৩

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৪

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৫

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৬

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৭

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৮

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

২০
X