চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫১ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

পরিত্যক্ত লাগেজে মিলল মানবদেহের ৮ টুকরো 

চট্টগ্রামের পতেঙ্গা থানার বোট ক্লাবসংলগ্ন ১২নম্বর ঘাট এলাকায় একটি ট্রলি ব্যাগ থেকে মানবদেহের আটটি খণ্ড উদ্ধার। ছবি : কালবেলা
চট্টগ্রামের পতেঙ্গা থানার বোট ক্লাবসংলগ্ন ১২নম্বর ঘাট এলাকায় একটি ট্রলি ব্যাগ থেকে মানবদেহের আটটি খণ্ড উদ্ধার। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার বোট ক্লাব সংলগ্ন ১২নম্বর ঘাট এলাকায় পরিত্যক্ত একটি লাগেজ থেকে মানবদেহের আটটি খণ্ড উদ্ধার করেছে পুলিশ। তবে মাথা ও শরীরের বিভিন্ন অংশের খোঁজ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে লাগেজটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পতেঙ্গা থানার ওসি আফতাব আহমেদ।

পুলিশের ধারণা, হত্যার পর দেহের খণ্ডিত অংশগুলো লাগেজে ভরে খালের মুখে রাখা হয়েছিল যাতে সেটি ভেসে সাগরে চলে যায়।

পুলিশ জানায়, গতকাল রাতে কর্ণফুলী নদী ও সাগরের মোহনার কাছাকাছি এলাকায় একটি খালের মুখে লাগেজটি পড়ে ছিল। স্থানীয় এক নারী সেটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে সেটি খুলে মানবদেহের টুকরোগুলো উদ্ধার করে।

ওসি আফতাব আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে- দেহের খণ্ডিত অংশগুলো কোনো পুরুষের। পরিচয় ও আলামত নষ্টের জন্য এভাবে ফেলে দেওয়া হয়েছে। ব্যাগের ভেতরে মাথার অংশ পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিদ্ধিরগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বাংলাদেশজুড়ে ফ্লেক্সিবল ডেলিভারি অপশন নিয়ে সেবার পরিধি বাড়ালো পাঠাও পার্সেল 

স্কুলে পিরিয়ড নিয়ে আর নয় দুশ্চিন্তা, সোফি বাংলাদেশের 'মনের কথা'য় থাকছে পরামর্শ

মেসির দুই রেকর্ডকে স্বীকৃতি দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

রাত ১টার মধ্যে ঢাকাসহ ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

বাকি জীবন জামায়াতের সঙ্গে কাটাতে চাই: আ.লীগ নেতা

মার্কিন বিমান হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত

চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

চলচ্চিত্র বাছাই কমিটিতে বাচসাসের সাধারণ সম্পাদক রাহাত সাইফুল

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন সারোয়ার আলমগীর

১০

বুয়েটে ভেটিভারভিত্তিক জৈব প্রকৌশল বিষয়ে ২ বইয়ের মোড়ক উন্মোচন

১১

মাঠে নামার আগেই ফিফার কাছে ধাক্কা খেল ফ্রান্স

১২

মেসিকে ‘বাজে অভিনেতা’ বলে কটাক্ষ করলেন অভিনেত্রী

১৩

তুরস্কের যৌথ উদ্যোগে ‘ড্রোন কারখানা’ নির্মাণ হচ্ছে বাংলাদেশে

১৪

বরিশালে থানা ঘেরাও, পুলিশ-স্বজন সংঘর্ষে আহত ৬

১৫

ফার্মেসি মালিককে হত্যায় ৭ জনের যাবজ্জীবন

১৬

কর্মস্থলে অনুপস্থিত, চাকরি গেল ৪ পুলিশ কর্মকর্তার

১৭

স্থানীয় নির্বাচনে ভোটকক্ষে ভোটার বাড়াল ইসি, গেজেট জারি 

১৮

শিক্ষার্থীকে উড়ন্ত বিমানে রেখেই ঝাঁপ দিয়ে প্রশিক্ষক পাইলটের আত্মহত্যা

১৯

চেকপোস্টের সামনে দুর্ধর্ষ ডাকাতি, জাপান ফেরা হলো না প্রবাসী পরিবারের

২০
X