সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ কেমন হবে : বিসিআইসির চেয়ারম্যান

সদরপুরে বেলুন উড়িয়ে ও পতাকা উত্তোলনের মাধ্যমে ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিথিরা। ছবি : কালবেলা
সদরপুরে বেলুন উড়িয়ে ও পতাকা উত্তোলনের মাধ্যমে ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিথিরা। ছবি : কালবেলা

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. ফজলুর রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ কেমন হবে। দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। নির্বাচনের মাধ্যমেই একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠবে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় ফরিদপুরের সদরপুর উপজেলা স্টেডিয়ামে ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরে তিনি বেলুন উড়িয়ে ও পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, সদরপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, রোভার স্কাউট, গার্লস গাইডের সদস্য এবং স্থানীয় সংবাদকর্মীরা।

এবারের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার বিশ্বজাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়, কাজী জেবুন্নেছা সরকারি উচ্চ বিদ্যালয়সহ মোট ২৫টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রায় ৩০০ শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১০

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১২

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৩

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৪

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৫

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৬

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৭

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৮

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৯

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

২০
X