মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
জগলুল হুদা, (রাঙ্গুনিয়া) চট্টগ্রাম
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

দুই বন্ধুর একসঙ্গে বেড়ে ওঠা, একসঙ্গেই মৃত্যু

নিহত আবু সুফিয়ান আরমান ও মো. আকিব। ছবি : সংগৃহীত
নিহত আবু সুফিয়ান আরমান ও মো. আকিব। ছবি : সংগৃহীত

দুই বন্ধু। তারা দুজনই ছাত্র। একসঙ্গে খেলাধুলা, আড্ডা দেওয়া, বেড়ে ওঠা তাদের। হাসি-আনন্দে সারাক্ষণ মেতে থাকা দুই বন্ধু একসঙ্গেই বের হয়েছিলেন একটি মোটরসাইকেলে। উদ্দেশ্য ছিল রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা লিচুবাগান যাওয়ার। কিন্তু সেটিই ছিল তাদের অন্তিম যাত্রা। সড়ক দুর্ঘটনায় একসঙ্গে দুজনই নিহত হয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টায় উত্তর রাঙ্গুনিয়ার হাজি পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে দুজনের একসঙ্গে জানাজা, অতঃপর পাশাপাশি কবরেই তাদের দাফন করা হয়। বেঁচে থাকতে তারা যেমন ছিলেন একসঙ্গে, অন্তিম যাত্রাতেও পাশাপাশি থাকা দুই বন্ধুর এমন মৃত্যুতে রাঙ্গুনিয়াজুড়ে চলছে শোকের মাতম। জানাজায় শোকার্ত মানুষের ঢল নামে।

এর আগে, মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার চারাবটতল তক্তারপুল এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন।

নিহতরা হলেন— উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের আবিদপাড়া এলাকার কামাল ভান্ডারীর ছেলে আবু সুফিয়ান আরমান (১৮)। নবম শ্রেণিতে পড়ত স্থানীয় হজরত শাহ সূফি ছালেহ আহমদ সুন্নিয়া মাদ্রাসায়। আর লালানগর ইউনিয়নের আলমশাহ পাড়ার হাজি বাড়ি এলাকার মো. আকিব (১৬) ছিল পরিবারের সবার ছোট। সে রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

এদিকে দুর্ঘটনার তিন দিন আগে ফেসবুকে দেওয়া এক লেখায় নিহত আবু সুফিয়ান আরমান লিখেছিল, ‘আমার দেখা এই মাসের মধ্যে, পাশের এবং আমাদের এলাকায় প্রায় ২৫ থেকে ৩০ জন মানুষ আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ তাদের জান্নাত নসিব করুন। যারা দেশে এবং প্রবাসে আছে সবাইকে হেফাজত করুন। একটাই চাওয়া, আল্লাহ আমাদের ইমানের সঙ্গে মৃত্যু দিও।’ তখন কেউ বুঝতে পারেনি, এই কথাগুলো এত দ্রুত বাস্তব হয়ে উঠবে।

নিহতদের স্বজনরা জানান, আকিব মোটরসাইকেল চালাচ্ছিল, পেছনে বসে ছিল আরমান। শৈশবের বন্ধুত্বটা যেন সেই শেষ যাত্রাতেও আলাদা হয়নি। তবে সড়ক দুর্ঘটনার চেয়েও বেশি আলোড়ন তৈরি করেছে আরমানের ফেসবুক পোস্ট। আরমানের সেই লেখা এখন আর শুধু একটি ফেসবুক পোস্ট নয়। এটি হয়ে উঠেছে একটি পরিবারের গভীর শোক, বন্ধুদের হাহাকার আর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক নীরব কান্না।

এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, দুর্ঘটনায় জড়িত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X