রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

‘ইব্রাহিম (আ.)-এর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়’, জামায়াত নেতার ব্যাখ্যা

জামায়াতে ইসলামীর রংপুর মহানগরের আমির এটিএম আযম খান। ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর রংপুর মহানগরের আমির এটিএম আযম খান। ছবি : সংগৃহীত

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের সঙ্গে আসন সমঝোতাকে ‘হজরত ইব্রাহিম (আ.)-এর কোরবানির চেয়েও বড় কোরবানি’ বলে উল্লেখ করেছেন জামায়াতের রংপুর মহানগরের আমির এটিএম আযম খান।

আসন সমঝোতা নিয়ে দলের নেতাকর্মীদের কাছে ত্যাগের উদাহরণ দিতে গিয়ে ‘স্লিপ অফ টাং’ হয়ে গেছে বলে ভুল স্বীকার করেছেন তিনি।

জানতে চাইলে এটিএম আজম খান কালবেলাকে বলেন, আমাদের নিজস্ব জনশক্তিদের মধ্যে এনসিপিকে যে আসন ছেড়ে দেওয়া হলো এটা নিয়ে ত্যাগ ও কোরবানি বুঝাতে ‘স্লিপ অফ টাং’ হয়ে গেছে। যে বড় ত্যাগ ও কোরবানি আমাদের পেশ করতে হবে। পৃথিবীতে অনেক নবী-রাসুল আমাদের শিখিয়ে গেছে। কিন্তু এটা না হয়ে সরাসরি আগের কথার সঙ্গে এটা এসে গেছে। এটা অন্য কোনো উদ্দেশ্য নয়, এটা ভুলক্রমে হয়ে গেছে।

গত ৮ জানুয়ারি পীরগাছা উপজেলার কদমতলা এলাকায় একটি মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে এমন মন্তব্য করেন তিনি। এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ওই সভায় ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন উপস্থিত ছিলেন।

১ মিনিট ২৫ সেকেন্ডের একটি ভিডিওতে শোনা গেছে, জামায়াত নেতা এটিএম আজম খান বলছেন, ‘২৮ তারিখ সকাল সাড়ে ৬টায় কেন্দ্র থেকে মোবাইল করল আমাকে। মোবাইল করি বললো যে, খান সাহেব আপনাকে তো কোরবানি দেওয়া হলো। তা আমি বললাম, এই কোরবানি কি ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাটা ইসমাইল আলাইহিস সালামের? তখন বললেন যে, হ্যাঁ এর চেয়েও বড়। তা আমি বললাম যে, এর ব্যাখ্যাটা বললে ভালো হইতো। তখন বললেন যে, আসলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করছে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য মানুষ কোরবানি হয় নাই, হইছে দুম্বা। আর আপনার কোরবানি বলতে পীরগাছা-কাউনিয়ার লাখ লাখ নারী-পুরুষের কোরবানি। এই জন্যই এই কোরবানিটা বড় কোরবানি। তা আমি বললাম, আলহামদুলিল্লাহ। তো আপনারা আলহামদুলিল্লাহ বলবেন না? এ সময় উপস্থিত লোকজন সমবেত কণ্ঠে আলহামদুলিল্লাহ বলেন।’

তিনি বলেন, ‘কোথা থেকে মেসেজ, এই মোবাইল করা হলো? কেন্দ্র থেকে। তার পরপরই কেন্দ্রীয় নেতারা আমার সঙ্গে কয়েক দফা কথা বলেছেন। তো আল্লাহর শুকরিয়া, আমাদের মোত্তালিব মামা, মোস্তাক যে কথাগুলো বলেছেন, বর্তমান সময়ে আসলে এটা বড়ই প্রয়োজন ছিল। মনের দুঃখ, এরে দুঃখ রাখা যাবে না, এটা শক্তিতে রূপ নিতে হবে। এটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে আমাদের টিকতেই হবে।’

এটিএম আজম খান রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ছিলেন। জোটগত কারণে এই আসনটি এনসিপিকে ছেড়ে দেওয়া হলে এটিএম আজম খান মনোনয়ন জমা দেননি। এনসিপি প্রার্থী আখতার হোসেনের সমর্থনে তিনি নির্বাচনী সভা-সমাবেশে অংশ নিচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১১

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১২

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৩

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৪

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৫

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৬

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৭

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৮

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৯

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

২০
X