বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

তিন মাস পর কারাবন্দি ২৩ ভারতীয় জেলের মুক্তি 

ভারতীয় ২৩ জেলেকে কোস্টগার্ডের কাছে বুঝিয়ে দেওয়া হয়। ছবি : কালবেলা
ভারতীয় ২৩ জেলেকে কোস্টগার্ডের কাছে বুঝিয়ে দেওয়া হয়। ছবি : কালবেলা

বাগেরহাট কারাগারে থাকা ২৩ ভারতীয় জেলে তিন মাস আট দিন পর মুক্তি পেয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ১২টার দিকে বাগেরহাট কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে, গত বছরের ১৮ অক্টোবর বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে তাদের বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা তাদের আটক করে। পরে আটককৃতদের বাগেরহাটের মংলা থানায় হস্তান্তর করা হয়। এরপর পুলিশ বাগেরহাট আদালতে পাঠালে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, ২৯ জানুয়ারি বাংলাদেশ জলসীমা থেকে ভারতীয় কোস্টগার্ডের হাতে এদেরকে হস্তান্তর করা হবে।

ভারতীয় জেলেদের কারামুক্তির সময় খুলনাস্থ ভারতীয় হাইকমিশনারের ডেপুটি হাইকমিশনার শ্রী চন্দ্রজিন মুখার্জি, বাংলাদেশর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ আল আসাদ, কোস্টগার্ড পশ্চিমজনের কমান্ডার মো. সেলিম, বাগেরহাটের সহকারী পুলিশ সুপার (ফকিরহাট) মো. রাশেদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কারাগারে জেল সুপার মোস্তফা কামাল বলেন, কারাগারে বন্দি থাকা ২৩ ভারতীয় জেলাকে মুক্তি দেওয়া হয়েছে দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে মুক্তি দেওয়া হয়। বাংলাদেশ সরকারের পক্ষ ভারতীয় ২৩ জেলেকে কোস্টগার্ডের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১০

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১২

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৩

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১৪

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

১৫

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১৬

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১৭

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১৮

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৯

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

২০
X