বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

প্রশাসনের ভয়ে রাতে পুকুর খনন করেও পার পেলেন না ঠিকাদার

অবৈধ পুকুর খনন করায় তিনজনকে আটক করা হয়। ছবি : কালবেলা
অবৈধ পুকুর খনন করায় তিনজনকে আটক করা হয়। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা প্রশাসনের ভয়ে গভীর রাতে কৃষি জমিতে পুকুর খনন করেও পার পেলেন না ঠিকাদার মোশারফ হোসেন।

রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পুকুর খনন বন্ধ করে ঠিকাদারের কাছে মুচলেকা নেওয়ার পাশাপাশি ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎মঙ্গলবার (২ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার নওগাঁ ইউনিয়নের মাটিয়া মালিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

‎স্থানীয় সূত্রে জানা যায়, মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে কৃষকদের ভুল বুঝিয়ে তাদের ফসলি জমি নিয়ে রাতের অন্ধকারে পুকুর খনন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ঠিকাদারের তিন সহযোগীকে আটক করে।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তিনজনকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন। এ সময় ‎ঠিকাদার মোশারফ হোসেন ঘটনাস্থলেই জরিমানার টাকা পরিশোধ করলে মুচলেকা দিয়ে তিন সহযোগীকে ছাড়িয়ে নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান কালবেলাকে বলেন, কোনো অবস্থাতেই অবৈধভাবে পুকুর খনন করতে দেওয়া হবে না। এতে একদিকে কৃষিজমির পরিমাণ কমে যাচ্ছে, অন্যদিকে জলাবদ্ধতার কারণে ফসলহানি ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। তাই যেখানে অবৈধ পুকুর খনন পাওয়া যাবে, সেখানেই কঠোর অভিযান পরিচালনা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুনলেন না কেবিন ক্রুর কথা / মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১০

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১১

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১২

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৩

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৬

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৭

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৮

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৯

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

২০
X