মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

অবহেলিত চরাঞ্চল শহরে রূপান্তরিত হবে : ড. জালাল

মতলব উত্তরে বোরচরে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. জালাল উদ্দিন। ছবি : কালবেলা
মতলব উত্তরে বোরচরে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. জালাল উদ্দিন। ছবি : কালবেলা

চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, মতলবের চরাঞ্চলগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত, অনুন্নত। বিএনপি ক্ষমতায় গেলে এবং আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে চরাঞ্চল শহরে রূপান্তরিত করা হবে।

সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে মতল উত্তর এখলাছপুর ইউনিয়নের চরওয়েস্টার, চরউমেদ ও বোরচর বাজারে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, চরাঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের দাবি তুলে ধরেছেন। এই চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার জন্য সি ট্রাক হলে ভালো হত। কিন্তু তা হয়নি। একটি হাসপাতাল দরকার, একটি ভালো শিক্ষাপ্রতিষ্ঠান বা কলেজ দরকার কিন্তু কিছুই হয়নি।

তিনি আরও বলেন, আপনারা ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর আসনে বসাবেন। চরবাসীর চাহিদা অনুযায়ী সকল উন্নয়ন কাজ হয়ে যাবে, ইনশাআল্লাহ।

বিএনপি নেতা বজলুর রশিদ দেওয়ানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু ও ছাত্রদল নেতা আমানউল্লাহ যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি বশির আহামেদ খান, সাধারণ সম্পাদক নূরুল হক জিতু, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান।

আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুবাইদা ইসলাম জেরিন, এখলাছপুর ইউনিয়ন বিএনপি সভাপতি জুয়েল পাটোয়ারী, সাধারণ সম্পাদক কবির দেওয়ান, যুবদলের সাধারণ সম্পাদক আল ইমরান সায়মন, ছাত্রদলের সভাপতি আল মামুন আতিক, ছাত্রদল নেতা গালিব, করিবুল ইসলাম জিসান।

এ ছাড়া বক্তব্য রাখেন- এখলাছপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুয়েল পাটোয়ারী, ইউপি চেয়ারম্যান মফিজুল মুন্না ঢালী, ইউনিয়ন বিএনপির সহসভাপতি ডালিম বেপারি, বিএনপি নেতা হাকিম বেপারি, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন গাজী, সাবেক সদস্য সিদ্দিকুর রহমান বকাউল, সাবেক সাংগঠনিক সম্পাদক শিপন খান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর বকাউল, যুবদল নেতা গফুর বাদশা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X