মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৭ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বনাঞ্চলের গাছ কেটে মৎস্য প্রকল্প, দুজনের কারাদণ্ড

বনাঞ্চলের গাছপালা কেটে মৎস্য প্রকল্প খননের দায়ে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
বনাঞ্চলের গাছপালা কেটে মৎস্য প্রকল্প খননের দায়ে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

চট্টগ্রামের মিরসরাইয়ে বেজার অনুকূলে অধিগ্রহণকৃত এলাকায় বনাঞ্চলের গাছপালা কেটে মৎস্য প্রকল্প খননের দায়ে দুজনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৫ সেপ্টেম্বর) অভিযানে উপজেলার মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের নিকটবর্তী নিলক্ষীরচর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

অভিযানে রাকিব হোসেন (২৪) ও জসিম উদ্দিন (২৬) নামে দুজনকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। নিলক্ষীরচর এলাকায় বেজার অনুকূলে অধিগ্রহণকৃত এলাকায় বনাঞ্চলের গাছপালা কেটে মৎস্য প্রকল্প খননের কাজে লিপ্ত থাকায় তাদের আটক বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় মাটি কাটার কাজে নিয়োজিত শ্রমিকদের এই ধরনের অবৈধ কাজ যেন না করে সে ব্যাপারে সতর্ক করা হয়।

অভিযানকালে মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফাসহ উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট পরিচালনায় জোরারগঞ্জ থানা পুলিশ এবং আনসার বাহিনী সহযোগিতা করেন।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মাটি খননের কাজে জড়িত থাকায় দুজনকে হাতেনাতে পাই। এরপর মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১১

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১২

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৩

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৪

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৫

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৬

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৭

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৮

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৯

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

২০
X