

ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে রাঙামাটির দুর্গম এলাকায় প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহার করবে র্যাব।
বুধবার (১১ফেব্রুয়ারি) বিকালে রাঙামাটি সরকারি কলেজ মাঠে এক প্রেস বিফ্রিং করে এ তথ্য জানান র্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মো. সাইফুর রহমান।
তিনি বলেন, অন্যান্য জনপদের মতো পার্বত্য জেলা রাঙামাটিতে যেন শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা যায় সেজন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কাজ করবে। ইতোমধ্যে র্যাবের গোয়েন্দা ও পোশাকধারী সদস্যরা কাজ করছেন। যেসব এলাকায় সরাসরি যাওয়া যাবে সে সব এলাকায় সরাসরি কাজ করব। যেখানে যেতে সময় বেশি লাগবে সেখানে হেলিকপ্টার ব্যবহার করা হবে। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে।
তিনি আরও বলেন, র্যাবের পেট্রোল টিম ২৪ ঘণ্টা কাজ করবে। ভোটকেন্দ্রের বাইরে আমাদের যে নির্বাচনী আচরণবিধি রয়েছে সেটা মেনে দায়িত্ব পালন করা হবে।