রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

কেন্দ্রের বাইরে টাকা বিতরণের অভিযোগে বিএনপি নেতা আটক

আটক বিএনপি নেতা। ছবি : কালবেলা
আটক বিএনপি নেতা। ছবি : কালবেলা

রংপুর-১ (গঙ্গাচড়া ও মহানগর আংশিক) আসনের একটি ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ভোটগ্রহণ চলাকালে ভোটকেন্দ্রের বাইরে থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম হাবিবুর রহমান রিপন। তিনি গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ওই নেতা বেতগাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলার একপর্যায়ে অর্থ লেনদেন করছিলেন। বিষয়টি নজরে এলে দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করেন।

গঙ্গাচড়ায় দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর আব্দুর মালেক বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর ছবুর জানান, বিকেল সাড়ে ৪টার দিকে সেনাবাহিনী আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে তিনি থানায় আছেন। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগকারীকে পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি পরে জানানো হবে বলে তিনি জানান।

ওসি আরও বলেন, একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। সেখানে দেখা যায়, আটক ব্যক্তি ভোটারদের কিছু দিচ্ছেন। তবে তিনি টাকা দিচ্ছিলেন কিনা তা স্পষ্ট নয়।

এ বিষয়ে বেতগাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বলেন, ভোটারদের চা খাওয়ানোর জন্য সম্মানী দেওয়া হচ্ছিল— এমন ধারণামূলক অভিযোগ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১০

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১১

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১২

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৩

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৪

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১৫

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১৬

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১৭

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১৮

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১৯

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

২০
X