রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

দিনেদুপুরে যুবককে কুপিয়ে হত্যা

নিহত জাহিদ ফকির। ছবি : কালবেলা
নিহত জাহিদ ফকির। ছবি : কালবেলা

রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর এলাকায় জাহিদ ফকির নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিনোদপুর এলাকার একটি স্কুল মাঠের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জাহিদ ফকির (২৫) বিনোদপুর এলাকার মাহাতাব ফকিরের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, সকালে জাহিদ নিজ বাড়িতে অবস্থান করছিলেন। দুপুরের দিকে তিনি বাড়ির পাশের একটি স্কুল মাঠে যান। এ সময় ৪-৫ জন অজ্ঞাত যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই মামুন ফকির জানান, জাহিদের সঙ্গে কারও বিরোধ ছিল কি না তা নিশ্চিত করে বলতে পারছি না। তবে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।

রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) রাসেল মোল্লা কালবেলাকে জানান, বখাটে ছেলেদের একটা গ্রুপ নিহত জাহিদের কাছে সাড়ে ৩ হাজার টাকা পেত। পাওনা টাকা দিতে অস্বীকৃত জানালে বখাটে ছেলেরা ছুরিকাঘাত করলে তার মৃত্যু হয়। এ ঘটনায় আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে, পুলিশ কাজ করছে।

রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান কালবেলাকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। থানায় মামলা হলে বিস্তারিত পরে জানাতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১০

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১১

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১২

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৪

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৫

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৬

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৭

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৮

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৯

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

২০
X