গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৮ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরে মধ্যযুগীয় কায়দায় গৃহবধূকে নির্যাতন

নির্যাতনে আহত গৃহবধূ। ছবি : কালবেলা
নির্যাতনে আহত গৃহবধূ। ছবি : কালবেলা

নাটোরের গুরুদাসপুরে যৌতুকের জন্য মধ্যযুগীয় কায়দায় গৃহবধূকে পাশবিক নির্যাতনের অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে গৃহবধূর স্বামী রুহুল আমিনকে (২৬) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুহুল আমিন হলেন- উপজেলার মোল্লাবাজার পূর্বপাড়া এলাকার মৃত রজব আলীর ছেলে। এ ঘটনায় রুহুল আমিনসহ তিনজনের নামে মামলা দায়ের করেন গৃহবধূর মা মর্জিনা খাতুন।

মঙ্গলবার বিকেলে গৃহবধূর কাছ থেকে যৌতুকের টাকা নেওয়ার জন্য পাশবিক নির্যাতন চালায় স্বামী রুহুল আমিন। পরে স্থানীয়দের সহায়তায় এই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সেই গৃহবধূ।

এ নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর তৎপর হয় পুলিশ। সেই রাতেই অভিযানে গ্রেপ্তার করা নির্যাতনকারী গৃহবধূর স্বামীকে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ধারাবারিষা ইউনিয়নের খাঁকড়াদহ গ্রামের রবিউল ইসলামের মেয়ে কোহেলি খাতুন (২৩)। নগদ তিন লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার যৌতুকের বিনিময়ে রহুল আমিনের সঙ্গে বিবাহ হয় তার। ভালোই চলছিল তাদের সংসার। বছর পেরোতেই যৌতুক হিসেবে আরও ২ লাখ ৫০ হাজার টাকার জন্য চাপ দেয় স্বামী। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে স্বামী প্রায়ই তাকে মারধর করত।

মঙ্গলবার এলাকাবাসীর মাধ্যমে তার মেয়ের ওপর পাশবিক নির্যাতনের কথা জানতে পারেন বাবা-মা। পরে সেখানে গিয়ে দেখেন তাদের মেয়ে মাটিতে শুয়ে আছে। এলাকাবাসীর সহায়তায় তাদের মেয়েকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গৃহবধূর মা মর্জিনা খাতুন বলেন, আমার মেয়ের ওপর যে মধ্যযুগীয় কায়দায় পাশবিক নির্যাতন চালানো হয়েছে তার বিচার চাই। এর সঙ্গে জড়িত তার শ্বশুরবাড়ির সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ওসি মোনারুজ্জামন জানান, গৃহবধূর ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে জানা মাত্রই সেখানে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে পুলিশ গেলে নির্যাতনকারীকে না পাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে অভিযানে সেই রাতে আটক করে থানায় আনা হয় নির্যাতনকারীকে। থানায় রুহুল আমিনসহ তিনজনের নামে যৌতুক নির্যাতন মামলা দায়ের করেন গৃহবধূর মা মর্জিনা খাতুন। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে গৃহবধূর স্বামীকে জেলহাজতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় পাল্টা হামলাও থামিয়েছে ইরান

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

১০

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

১১

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১২

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১৩

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১৪

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১৫

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

১৬

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

১৭

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

১৮

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

১৯

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

২০
X