শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের দুপক্ষের দ্বন্দ্বের জেরে ট্রাকে আগুন

বাঙ্গালী নদীর নিমগাছি-নাংলু চর এলাকায় অবৈধ বালু মহাল ঘিরে আ.লীগের দুপক্ষের দ্বন্দ্বের জেরে পুড়িয়ে দেওয়া ট্রাকের ধ্বংসাবশেষ। ছবি : কালবেলা
বাঙ্গালী নদীর নিমগাছি-নাংলু চর এলাকায় অবৈধ বালু মহাল ঘিরে আ.লীগের দুপক্ষের দ্বন্দ্বের জেরে পুড়িয়ে দেওয়া ট্রাকের ধ্বংসাবশেষ। ছবি : কালবেলা

বগুড়ার ধুনট উপজেলায় বাঙ্গালী নদীর অবৈধ বালু মহাল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়-ক্ষতির দাবি করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার নিমগাছি-নাংলু গ্রামের চর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিমগাছি ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেনের নেতৃত্বে একটি পক্ষ দীর্ঘদিন ধরে বাঙ্গালী নদীর চরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। তবে বালু মহালের নিয়ন্ত্রণ ও অর্থ বণ্টন নিয়ে কয়েক মাস ধরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিরোধ চলে আসছিল।

সোমবার রাতে ইব্রাহিম হোসেনের লোকজন খননযন্ত্র দিয়ে চর থেকে বালু কেটে ট্রাকে তুলছিলেন। এ সময় একই এলাকার আওয়ামী লীগকর্মী মজনু আলম, শামীম হোসেন ও জাহিদুল ইসলামের নেতৃত্বে আরেকটি পক্ষ হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

হামলাকারীরা বালু উত্তোলনে ব্যবহৃত একটি খননযন্ত্র ও দুটি ট্রাক ভাঙচুর করে। পাশাপাশি একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া বালু মহালের অস্থায়ী অফিস কক্ষও ভাঙচুর করা হয়েছে।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে ধুনট থানা পুলিশ।

থানার ওসি আতিকুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে একজন উপপরিদর্শক (এসআই) পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি: নৌ প্রতিমন্ত্রী

কৌশলগত অংশীদারত্ব-বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

১০

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

১১

সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত

১২

ইউএনওর অভিযানে হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১৩

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : জয়সওয়াল

১৪

ভারতে ভয়াবহ দুর্ঘটনার শিকার ক্লার্ক

১৫

আর্জেন্টিনা শিবিরে বড় সুখবর, দলে যোগ দিলেন মেসি

১৬

দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন মোজতবা খামেনি

১৭

বিশ্বকাপে ব্রাজিলের ‘গোপন অস্ত্র’ হতে পারেন থিয়াগো

১৮

আর্জেন্টিনা-ব্রাজিল মিলেমিশে একাকার

১৯

ইরানের বিরুদ্ধে অভিযানে ভূখণ্ড ব্যবহারের অভিযোগ, জবাব দিল আজারবাইজান

২০
X