এস এম জুবাইদ, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ছাদ থেকে খসে পড়ছে প্ল্যাস্টার, ঝুঁকিপূর্ণ স্কুল ভবনেই চলছে পাঠদান

পেকুয়ার দক্ষিণ মেহেরনামা নন্দীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের দৃশ্য। ছবি : কালবেলা
পেকুয়ার দক্ষিণ মেহেরনামা নন্দীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের দৃশ্য। ছবি : কালবেলা

ঝুঁকিপূর্ণ এ ভবনের কক্ষে প্রতিদিন চলছে শিক্ষার্থীদের পাঠদান। ফলে দিনের পর দিন বাড়ছে চরম আতঙ্ক ও প্রাণহানির শঙ্কা। যেন দেখার কেউ নেই। ওই শ্রেণিকক্ষগুলোতে ছাদ থেকে প্লাস্টার খসে পড়ার এমন করুণ দৃশ্যের দেখা মেলে কক্সবাজারের পেকুয়ার দক্ষিণ মেহেরনামা নন্দীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার সদর ইউনিয়নের অবহেলিত একটি গ্রাম দক্ষিণ মেহেরনামা নন্দীরপাড়া। আর ওই গ্রামের জনগোষ্ঠীর মান উন্নয়ন ও তাদের ছেলেমেয়েদের শিক্ষা লাভের জন্য সরকার প্রতিষ্ঠা করে এ বিদ্যালয়টি। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে তৎকালীন সরকার ৭ লাখ টাকা ব্যয়ে একটি ৪ কক্ষবিশিষ্ট এক তলা নতুন ভবন নিমার্ণের বরাদ্দ দেয়, যা বিগত ২০০৫ সালের ২০ মে নতুন ভবন নির্মাণকাজের শুভ উদ্বোধন করা তৎকালীন যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের নামফলক দেখা যায়। এ ভবন নির্মাণকাজ বাস্তবায়ন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। বর্তমানে নিমিত এ ভবনের ছাদে দেখা দিয়েছে বড় বড় ফাঁটল আর প্লাস্টার খসে পড়ছে নিচে। সবচেয়ে বড় কথা হচ্ছে এ বিদ্যালয়ে আর কোনো ভবন না থাকায় এসব কক্ষে দুর্ঘটনার শঙ্কা নিয়েই চলছে শিশু শিক্ষার্থীদের পাঠদান। অনেক শিক্ষার্থীই আতঙ্কে নিয়মিত ক্লাসে আসছে না এমনটাই বলছে অন্য শিক্ষার্থীরা। ফলে যেকোনো মুহূর্তে একটি বড় দুর্ঘটনা ঘটতে পারে এমন শঙ্কায় স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সর্বমহল। তাদের একটাই দাবি, দ্রুত সংস্কার করে শিক্ষার পরিবেশ ফিরে আনা হোক।

বিদ্যালয়ের বেশ কয়েকজন অভিভাবক জানান, কাজের মূল ঠিকাদার ভবন নির্মাণের জন্য মালামাল এনেছিল। সিকদারপাড়ার অসাধু কিছু ব্যক্তি ওই ঠিকাদারের কাজ ভাগিয়ে নিয়ে তারা নিজেরাই অনিয়মের মাধ্যমে কাজ করে। ফলে ভবনের এ বেহাল দশা দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, আমরা ক্লাস করতে যেখানে ভয় পায় সেখানে শিক্ষার্থীরা পাবে না কেনো। ভয়ে আমরা ঠিকমতো পাঠদান দিতে পারি না। এমনকি শিক্ষার্থীরাও মনোযোগ হারায়।

এ সময় কথা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফরিদুল আলমের সঙ্গে তিনি জানান, আমার বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়ম হয়েছে। এ কারণে বৃষ্টি হলে বিদ্যালয় ভবনের ছাদ থেকে পানি পড়ে এবং ছাদ ধসে প্লাস্টার খসে পড়ছে। বিদ্যালয়ের মেঝে বড় বড় ফাঁটল দেখা দিয়েছে। এসব আতঙ্কে শিক্ষার্থীরা ভয়ে নিয়মিত ক্লাস করতে চাই না। দ্রুত সংস্কারে জন্য সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করছি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ইব্রাহীম জানান, বিদ্যালয়ের এ করুণ অবস্থা সম্পর্কে প্রাথমিক শিক্ষা অফিসকে জানানো হয়েছে। তারা বিদ্যালয় ভবন মেরামতের বরাদ্দ দেওয়ার আশ্বাস প্রদান করেন। কিন্তু তিনি আক্ষেপ করে বলেন, ভবনটি মেরামত করলে পুরোপুরি নিরাপদ হবে না। পুরানো ভবনটি ভেঙে ফেলে সেখানে পুনরায় নতুন ভবন নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে। শ্রেণি কক্ষের অভাবে বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে।

এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পেকুয়া উপজেলা প্রকৌশলী আসিফ মাহামুদ জানান, বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সে বিষয়ে জানি না। বিষয়টি শিক্ষা অফিসকে জানাতে হবে। নতুন ভবনের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠাতে হবে। অনুমোদন হয়ে আসলে নতুন ভবন নির্মাণ করা হবে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ বুশ বলেন, ওই স্কুল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

৬ দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণকাজ

রাজধানীতে আজ কোথায় কী

তীব্র ভাঙন / ১৫ দিনে নদীগর্ভে ১৯ বাড়ি

খামে‌নির মরদেহ পৌঁছেছে পবিত্র শহর কোমে

মরক্কোয় আইএসের হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ১০

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্র

০৭ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন

১০

ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

ডলারের চাপে বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১২

১১২ দিন অপেক্ষার পর  / এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে দেশে আসছে ‘নর্ডিক’

১৩

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৪

এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: নাহিদ ইসলাম

১৫

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল কোচের পদত্যাগ

১৬

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

১৭

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১৮

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

১৯

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

২০
X