কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

১৪ হাজার টাকার জাল নোটসহ তরুণ গ্রেপ্তার

১৪টি জাল নোটসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৪টি জাল নোটসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পটুয়াখালীর কলাপাড়ায় ১ হাজার টাকার ১৪টি জাল নোটসহ মো. ওহিদুল (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ মার্চ) সকাল ১০টায় পৌর শহরের জগন্নাথ নাট মন্দির সংলগ্ন উপজেলা সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওহিদুল উপজেলার পূর্ব মধুখালী গ্রামের মোতাহার তালুকদারের ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওহিদুল উপজেলা সড়কের ‘মনিরুল ভ্যারাইটিজ’ নামক একটি দোকানে যান এবং ১৪ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠানোর চেষ্টা করেন। টাকাগুলো হাতে নেওয়ার পর দোকান মালিক মনিরুলের সন্দেহ হয় এবং তিনি সেগুলো জাল হিসেবে শনাক্ত করেন। তাৎক্ষণিকভাবে তিনি পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওহিদুলকে গ্রেপ্তার করে।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওহিদুলের সহযোগী এবং এই জাল নোট চক্রের মূলহোতা মেহেদী হাসান (২৮) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। পলাতক মেহেদীকে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, আসন্ন ঈদকে সামনে রেখে জাল নোট চক্রের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে বাঁচাতে এবং এই চক্রের সব সদস্যকে গ্রেপ্তারে পুলিশ মাঠে তৎপর রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১০

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১১

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১২

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৩

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৪

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৫

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৭

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৮

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৯

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

২০
X