লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সংসদ ও সংবিধান থেকে জনগণ অনেক শক্তিশালী : রেজাউল করিম

লক্ষ্মীপুরে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. মুহাম্মদ রেজাউল করিম। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. মুহাম্মদ রেজাউল করিম। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, সংসদ ও সংবিধান থেকে জনগণ অনেক শক্তিশালী। ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিয়েছে। সেই রায় আপনাদেরকে বাস্তবায়ন করতে হবে। যদি বাস্তবায়ন করতে ব্যর্থ হন, তাহলে আমরা জানতে চাই, কোন সংবিধানের অধীনে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল?

বুধবার (১৮ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় শহর জামায়াতের উদ্যোগে ১ হাজার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে ফুড প্যাকেট বিতরণ করা হয়।

ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, জুলাই আন্দোলন যদি না হতো, তাহলে এদেশের অনেক রাজনৈতিক দলের নেতারা দেশের মাটিতে পা রাখতে পারতেন না। আপনাকেও তো (স্বরাষ্ট্রমন্ত্রী) আরেক দেশে নিয়ে যাওয়া হয়েছিল। এখন আপনি বলছেন, সব নাকি আবেগ নয়, বিবেক দিয়ে চলবে। বিবেক দিয়ে কি গুম করেছিল শেখ হাসিনা? বিবেক দিয়েই কি আপনাদের এবং আমাদের নেতাদের ফাঁসি দিয়েছিল?

তিনি আরও বলেন, আমাদের আবু সাঈদ, মুগ্ধ, আফনান ও কাউছাররা মাথা উঁচু করে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে পরিবেশ তৈরি করে দিয়েছিল।

জামায়াতের এ নেতা বলেন, এক হাতে আমরা ভোট দিলাম একটা মার্কায়, সেটা ভালো লাগে কিন্তু আবার যখন ‘হ্যাঁ’ এ ভোট দিলাম, সেটা ভালো লাগে না। ভালো না লাগার কারণ হলো, আপনারা ‘না’ এর পক্ষে ছিলেন। যারা সরকারে আছেন, আপনারা ‘না’ এর পক্ষে ক্যাম্পেইন করেছিলেন। শেষে জনগণের চাপে ‘হ্যাঁ’ এর পক্ষে এসেছিলেন। এ জন্য হ্যাঁ মেনে নিতে আপনাদের কষ্ট হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, শহর শাখা আমির আবুল ফারাহ নিশান, লক্ষ্মীপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী, শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা জহিরুল ইসলাম, সেক্রেটারি হারুনুর রশিদ, সহকারী সেক্রেটারি মঞ্জুরুল আলম মিরন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১০

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১১

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১২

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৩

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৪

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৫

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৬

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৭

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৮

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৯

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

২০
X