ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৪:৩৩ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ, যাত্রী ভোগান্তি চরমে

বাস ছাড়াও ট্রাক, মিনি ট্রাক, পিকআপভ্যানে করে গন্তব্যে যাচ্ছেন মানুষ। ছবি : কালবেলা
বাস ছাড়াও ট্রাক, মিনি ট্রাক, পিকআপভ্যানে করে গন্তব্যে যাচ্ছেন মানুষ। ছবি : কালবেলা

ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ থাকলেও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এবার দীর্ঘ যানজট দেখা যায়নি। তবে সড়কের বিভিন্ন অংশে যানবাহনগুলো ধীর গতিতে চলায় যাত্রীদের ভোগান্তি রয়ে গেছে। যাত্রীদের অভিযোগ, স্বাভাবিক সময়ের তুলনায় অনেক ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

বুধবার (১৮ মার্চ) সকাল থেকে ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি, সিডস্টোর বাজার বাসস্ট্যান্ড এবং ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় সীমিত যানজট দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার অন্য সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক থাকলেও অতিরিক্ত চাপের কারণে গাড়িগুলো ধীরগতিতে চলাচল করছে। এছাড়া যাত্রীদের ট্রাক, মিনি ট্রাক, পিকআপভ্যানে করেও গন্তব্যে যেতে দেখা গেছে।

এদিকে, ময়মনসিংহের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভালুকা উপজেলায় অসংখ্য শিল্পকারখানা থাকায় ধাপে ধাপে ঈদের ছুটি শুরু হয়েছে। ফলে শ্রমিকদের ঘরমুখো চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে, যা মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি করতে পারে।

যানজট নিরসনে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়কে দায়িত্ব পালন করছেন এবং যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন।

ঢাকা থেকে শেরপুরগামী বাসের যাত্রী শান্ত আহমেদ বলেন, ভাড়া প্রায় দুই থেকে তিনগুণ বেশি নিলেও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই বাধ্য হয়ে বাড়ি ফিরছি।

ময়মনসিংহগামী বাসের যাত্রী সাইফুল বলেন, সড়কের মাঝে যেখানে-সেখানে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামার কারণে ধীর গতিতে এগোচ্ছে গাড়ি। এতে সময় বেশি লাগছে এবং যাত্রীরা ক্লান্ত হয়ে পড়ছেন।

ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের ভালুকা শাখার সাধারণ সম্পাদক মো. আল হাকিমুল হাসন সুমন বলেন, ঈদে সবার যাত্রা স্বস্তিদায়ক করতে আমরা বদ্ধপরিকর। যানজট কমানো এবং যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছাতে কাজ করছি। ঈদের পর কর্মস্থলে ফেরা যাত্রীদের ক্ষেত্রেও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি ইসতিয়াক আহমেদ বলেন, দীর্ঘ যানজট নিরসন ও ঈদযাত্রা নির্বিঘ্ন রাখাতে ভোর থেকেই কাজ মাঠে কাজ করছে পুলিশ। এছাড়াও বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবকরা যান চলাচল স্বাভাবিক রাখা ও যাত্রীদের সহায়তায় ভূমিকা রাখছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেকেপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১০

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১১

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১২

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৩

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৪

ইতিহাসের এই দিনে

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৭

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৮

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৯

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

২০
X