সিলেট ব্যুরো
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ১০:০০ পিএম
আপডেট : ১৯ মার্চ ২০২৬, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা শাহরিয়ার চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। ছবি : কালবেলা 
ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। ছবি : কালবেলা 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বাদ জোহর হজরত শাহজালাল (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী।

দোয়া মাহফিলে বক্তব্যে রাখেন, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

বক্তারা ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীর দীর্ঘ রাজনৈতিক জীবন ও দলের প্রতি তার ত্যাগের কথা স্মরণ করে মহান আল্লাহর দরবারে তার দ্রুত সুস্থতা কামনা করেন।

উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি সালেহ আহমদ খছরু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ডা. এম এ হক বাবুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, সহদপ্তর সম্পাদক আব্দুল মালেক, জেলা বিএনপির সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক আমিন উদ্দিন আহমেদ, সহজলবায়ু পরিবর্তনবিষয়ক সম্পাদক আবু সাঈদ মো. তায়েফ।

মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, শফিকুর রহমান টুটুল, শহীদ আহমদ, সিরাজুল ইসলাম, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, আজিজ হোসেন, সোহেল আহমদ, মারুফ আহমদ টিপু, আসাদুল হক আসাদ, ওমর ফারুক, সুলেমান হোসেন সুমন, আনহার আহমদ, সেলিম আহমদ, অ্যাডভোকেট সাফওয়ান, কাওসার হোসেন রকি, হোসেন খান এমাদসহ নেতাকর্মীরা।

মাহফিল শেষে ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

উল্লেখ্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী গত কয়েকদিন থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে কিডনিজনিত সমস্যার কারণে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১০

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১১

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১২

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১৩

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১৪

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১৫

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১৬

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৭

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৮

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৯

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

২০
X