মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ষড়যন্ত্র করে দাঁড়িপাল্লাকে মেইনস্ট্রিমে আসতে দেয়নি : রফিকুল ইসলাম

সিরাজগঞ্জে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা রফিকুল ইসলাম খান। ছবি : কালবেলা
সিরাজগঞ্জে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা রফিকুল ইসলাম খান। ছবি : কালবেলা

জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, সকল বাতিল শক্তি একত্রিত হয়ে প্রতিবেশী বিদেশিদের সহায়তা নিয়ে দাঁড়িপাল্লাকে মেইনস্ট্রিমে আসতে দেয়নি। মানুষ প্রত্যাশা করছিল, এবার দাঁড়িপাল্লার জোয়ার কেউ ঠেকাতে পারবে না। কিন্তু তা হয়নি।

রোববার (২২ মার্চ) সকালে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জেলার বাইরে অবস্থানরত সব রুকন, বর্তমান ও সাবেক সদস্য, সাথী, কর্মী ও দায়িত্বশীলদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রফিকুল ইসলাম খান বলেন, ইতোমধ্যে ইন্টেরিম সরকারের এক অন্যতম উপদেষ্টা রাজস্বাক্ষী হয়ে বলেছেন, নির্বাচনে তাদের (জামায়াত) মেইনস্ট্রিমে আসতে দেয়নি। গত দেড় বছর আওয়ামী লীগের চেহারা দেখা যায়নি। কিন্তু ভোটের দিন তারা তাদের চিরশত্রু ধানের শীষকে ভোট দিয়েছে।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সেক্রেটারি কথায় কথায় সংবিধানের দোহাই দিয়ে বলতেন, আমরা সংবিধানের বাইরে এক চুলও নড়ব না। তাদের মতই আপনারাও সংবিধানের দোহাই দিয়ে জুলাইকে অবজ্ঞা করে কথাবার্তা বলছেন। জুলাইকে পাশ কাটিয়ে আপনারা অতীতকে ভুলে যাচ্ছেন। জনগণ তা মানবে না। টালবাহানা না করে দ্রুত গণপরিষদের শপথ গ্রহণ করে জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে জনরোষ থেকে বাঁচার চেষ্টা করেন।

জামায়াতের এ নেতা বলেন, ষড়যন্ত্র করে ইসলামের বিজয় ঠেকানো যাবে না, ইনশাল্লাহ। যতদিন পর্যন্ত এদেশে ইসলামের বিজয় না হবে ততদিন আমরা লড়ে যাবো। ইসলামের বিজয় না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর ড. শায়েখ আব্দুস সামাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদ উদ্দীন।

এ ছাড়া বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির আলী আলম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফ, ইসলামি ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি হাবিবুর রহমান, জেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল আজিজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১০

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১১

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১২

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৩

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৪

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৫

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৬

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৭

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৮

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

২০
X