‎​লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ চম্পট আসামি, অতঃপর...

গ্রেপ্তার আসামি মনিরুল ইসলাম (লাল বৃত্তে) । ছবি : কালবেলা
গ্রেপ্তার আসামি মনিরুল ইসলাম (লাল বৃত্তে) । ছবি : কালবেলা

‎​লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামিকে রাতভর অভিযান চালিয়ে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোররাতে চুরির মামলার আসামি মনিরুল ইসলামকে (৩০) ফের গ্রেপ্তার করে পুলিশ। এর আগে বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে চুরির অভিযোগে মনিরুল ইসলামকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ। আটকের পর তাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে আসার পথে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় এলাকায় পৌঁছালে ঘটে বিপত্তি। সেখানে দায়িত্বরত উপ-পরিদর্শক মতিউর রহমানকে সজোরে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়ে হাতকড়া পরা অবস্থাতেই দৌড়ে অন্ধকারে মিলিয়ে যান মনিরুল।

‎জনাকীর্ণ এলাকা থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি জানাজানি হলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে রাতেই বিশেষ অভিযানে নামে পুলিশের একাধিক দল। উপজেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে শুরু হয় চিরুনি অভিযান। দীর্ঘ কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস তল্লাশির পর বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ গড্ডিমারী গ্রামের একটি জঙ্গল থেকে আত্মগোপন অবস্থায় তাকে আবারও গ্রেপ্তার করা হয়।

‎এ বিষয়ে এসআই মতিউর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে ধরতে পুলিশ রাতভর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে আগের চুরির মামলার পাশাপাশি পুলিশি হেফাজত থেকে পালানোর দায়ে নতুন করে আরও একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, ‎​দায়িত্বে অবহেলা বা পুলিশের কোনো গাফিলতি ছিল কি-না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X