চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মাছ ধরার ট্রলারে মিলল ৫ লাখ ইয়াবা

পাঁচ লাখ ইয়াবাসহ ৯ জন গ্রেপ্তার। ছবি : সংগৃহীত
পাঁচ লাখ ইয়াবাসহ ৯ জন গ্রেপ্তার। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে মাছ ধরার একটি ট্রলার থেকে ১৫ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) র‌্যাব-৭ এর অধিনায়ক হাফিজুর রহমান কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (১০ এপ্রিল) রাতে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাটে একটি মাছ ধরার ট্রলার থেকে ৫ লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাব।

গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন রোহিঙ্গা। তারা হলেন- সৈয়দ আলম, সুলতান আহমেদ, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ কাসিম ও মোহাম্মদ ইসমাইল। অন্য চারজন হলেন- টেকনাফের শাহ আলম, আজম উল্লাহ, মোহাম্মদ ফারুক ও সানাউল্লাহ।

র‌্যাব-৭ এর অধিনায়ক হাফিজুর রহমান বলেন, মিয়ানমার সীমান্ত থেকে সাগর পথে চট্টগ্রামে একটি ইয়াবার চালান আসছে, এ খবর পাওয়ার পর র‌্যাবের একটি দল কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট এলাকায় যায়।

তিনি আরও বলেন, র‌্যাবের দলটি সেখানে অবস্থান করা একটি মাছ ধরার ট্রলারে তিনটি বস্তায় এসব ইয়াবা পায় এবং ট্রলারে থাকা ৯ জনকে গ্রেপ্তার করে। জব্দ করা পাঁচ লাখ ইয়াবা ট্যাবলেটের দাম আনুমানিক ১৫ কোটি টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১০

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১১

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১২

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৩

রামিসা হত্যা মামলার রায় আজ

১৪

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৫

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৬

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৮

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X