বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০২:৪৭ পিএম
আপডেট : ২০ জুন ২০২৩, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে মিলল মায়ের লাশ, নিখোঁজ ২ সন্তান

পানিতে ডুবে দুই সন্তান নিখোঁজ, নৌকায় স্ত্রীর লাশ নিয়ে ফিরছেন রতীন্দ্র দাস। ছবি : কালবেলা
পানিতে ডুবে দুই সন্তান নিখোঁজ, নৌকায় স্ত্রীর লাশ নিয়ে ফিরছেন রতীন্দ্র দাস। ছবি : কালবেলা

সুনামগঞ্জের শাল্লায় দারাইন নদীতে দুই সন্তানসহ নিখোঁজের ঘটনায় সেই মায়ের লাশ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। তবে ওই দুই শিশুকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

মঙ্গলবার (২০ জুন) বেলা ১১টার দিকে মহিলা উপজেলার হবিবপুর ইউনিয়নের বিলপুর গ্রামের রতীন্দ্র দাসের স্ত্রী দুল্ববা রানী দাসের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে সোমবার (১৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে দারাইন নদীতে দুই সন্তানসহ নিখোঁজ হন তিনি।

এখনো নিখোঁজ রয়েছে রতীন্দ্র দাসের দুই সন্তান জবা রানী দাস (৭) ও বিজয় দাস (৫)। তাদের উদ্ধারে সুনামগঞ্জ থেকে আসা ডুবুরি দল এই সংবাদ লিখা পর্যন্ত (দুপুর ২টা) উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন।

স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যার দিকে দুই সন্তান নিয়ে নিজ বাড়ি বিলপুর থেকে উপজেলা সদরে আসার পথে শাল্লা সরকারি কলেজ সংলগ্ন দাড়াইন নদীর সেতুর ডান পাশে পানির উপর দিয়ে আসার পথে হঠাৎ পরে গিয়ে দুই সন্তানসহ নিখোঁজ হন। এ সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব ও শাল্লা থানা ওসি আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রাতেই নিখোঁজদের উদ্ধার কাজ পরিচালনা করেন।

শাল্লা থানার ওসি মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ মায়ের লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু দুই সন্তানের সন্ধান এখনো পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব বলেন, ঘটনার প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল চালক সমীরণের কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে যাই এবং রাতেই নৌকা নিয়ে আমরা মাসহ সন্তানদের উদ্ধারে অভিযান অব্যাহত রাখি। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘটনা স্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে মাউতি বিলের পারে মায়ের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওপর দুই সন্তানদের উদ্ধারে নিয়োজিত রয়েছেন পুলিশসহ ডুবুরি সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X