কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ
সংরক্ষিত নারী আসন 

কুমিল্লার ২৯ আবেদনকারীর কেউ মনোনয়ন পাননি

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কুমিল্লার ১১টি আসন থেকে আবেদন করা ২৯ জন সংসদ সদস্য প্রার্থীর কেউ মনোনয়ন পাননি।

সোমবার (২০ এপ্রিল) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলের মনোনীত ৩৬ জনের তালিকা প্রকাশ করা হয়।

তবে দেবীদ্বারের পুত্রবধূ সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী ও বিএনপি দলীয় স্থায়ী কমিটির সদস‍্য সেলিমা রহমান মনোনয়ন পেয়েছেন। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলা থেকে আবেদন করে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পান।

সেলিমা রহমান কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের কুরছাপ গ্রামের ভূঁইয়া বাড়ির আব্দুল হামিদ ভূঁইয়ার পুত্রবধূ এবং বিশিষ্ট ব্যাবসায়ী এম এ মুজিবুর রহমানের স্ত্রী। বর্তমান সময়ে পরিবার নিয়ে তিনি ঢাকায় বসবাস করছেন। জাতীয়তাবাদী রাজনৈতিক জীবনে তিনি বহু হামলা মামলার স্বীকার হয়েছেন ও কারাভোগ করেছেন। সেলিমা রহমান বিএনপির যুগ্ম মহাসচিব ও ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে দেবীদ্বার উপজেলা থেকে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও তাদের কেউই মনোনয়ন পাননি।

অপর দিকে মনোনয়ন বঞ্চিত কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি ও সাবেক দেবীদ্বার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারমান‍্যান সুফিয়া বেগম বলেন, কুমিল্লা- ৪ দেবীদ্বার আসন থেকে আমিসহ ৫ জন মনোনয়নপত্র জমা দিলেও কেউ মনোনয়ন পাননি। আমার সঙ্গে ছিলেন, কুমিল্লা-৪ আসনের সাবেক সংসদ সদস‍্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর স্ত্রী মাজেদা আহসান মুন্সী, ছেলে ব‍্যারিস্টার রিজভিউল আহসান মুন্সীর স্ত্রী ফারজানা বুবলী, সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি অ্যাডভোকেট ফেরদৌস আক্তার ওয়াহিদা, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রেহানা পারভীন।

তাছাড়া কুমিল্লা সদর আসনের চারজন, বুড়িচং-ব্রাক্ষণপাড়া আসনে দুজন, লাকসাম, বরুড়া, নাঙ্গলকোট, তিতাস একজন করে, দাউদকান্দিতে পাঁচজন, হোমনা তিনজন, মেঘনায় দুজনসহ ৩০ জন। তবে এরমধ‍্যে একজন মনোনয়ন জমা দেননি। বাকি ২৯ জন মনোনয়ন নিলেও কেউই পাননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১০

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১১

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১২

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৩

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৪

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৫

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৭

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৮

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৯

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

২০
X