সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে র‍্যাবের অভিযানে বিদেশি অস্ত্র উদ্ধার

উদ্ধার ওয়ান শুটার গান ও গুলি। ছবি : কালবেলা
উদ্ধার ওয়ান শুটার গান ও গুলি। ছবি : কালবেলা

রাজশাহীর চারঘাট এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শুটার গান ও গুলি (অ্যামুনিশন) উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টা ৫ মিনিটে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫ এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব সূত্র জানায়, মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানার রাওথা গ্রামের পদ্মা নদীর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বসতবাড়ির পাশের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শুটার গান ও একটি রাবার অ্যামুনিশন উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকারী দল জানায়, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। স্থানীয় লোকজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তারা অস্ত্র ও গুলির মালিক সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি।

র‍্যাবের ধারণা, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অস্ত্র সংগ্রহ করে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে আনা হচ্ছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা অস্ত্র ফেলে পালিয়ে যায়।

উদ্ধার অস্ত্র ও অ্যামুনিশন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X