দেবীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বুয়েটের মেধা তালিকায় দেবীগঞ্জের শুভ

মো. শুভ ইসলাম। ছবি : সংগৃহীত
মো. শুভ ইসলাম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ২৪৭তম স্থান অর্জন করেছে দেবীগঞ্জের শিক্ষার্থী মো. শুভ ইসলাম।

সোমবার (১৯ জুন) রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) তাদের ওয়েবসাইটে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করে। এতে মেধা তালিকায় ২৪৭তম স্থান অর্জন করে ত্রিপলি সাবজেক্টের জন্য মনোনীত হয়েছে দেবীগঞ্জের এই শিক্ষার্থী। শুভ পশ্চিম চিলাইপাড়া গ্ৰামের মো. হেলাল হোসেনের ছেলে।

শুভ ইসলাম ছোটবেলা থেকেই মেধাবী ছিল এবং প্রতিটি পাবলিক পরীক্ষায় সে তার মেধার সাক্ষর রেখেছে। ২০১৪ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় দেবীগঞ্জ পারফেক্ট একাডেমি থেকে জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হয় এরপর নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৭ সালে জেএসসি এবং ২০২০ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৫.০০ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়।

এ ছাড়া ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রংপুর কারমাইকেল কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় স্থান পাওয়া শুভ ইসলামের অনুভূতি জানতে চাইলে সে জানায়, ‘আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, তিনি আমাকে এই সফলতা দান করেছেন। আমার এই সফলতার পিছনে আমার মা-বাবা এবং আমার শিক্ষকদের অবদান রয়েছে। আমার মা-বাবা সব সময় আমার পাশে ছিল, আমাকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছিল আর আমার শ্রদ্ধেয় শিক্ষকরা আমাকে সর্বদাই দিক নির্দেশনা দিয়েছেন, অনুপ্রেরণা জুগিয়েছেন। আমি তাদের সবার কাছেই কৃতজ্ঞ।’

দেবীগঞ্জের ঐতিহ্যবাহী নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের এই কৃতি শিক্ষার্থী বুয়েটের মতো অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় নিজের জায়গা করে নিয়েছে। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটে ৮ম স্থান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৪০৪তম এবং গুচ্ছের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ২৭৮তম স্থান অর্জন করে।

মো. শুভ ইসলামের অভূতপূর্ব সফলতার বিষয়ে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জসিম প্রামাণিক বলেন, ‘শুভ ইসলাম শুরু থেকেই একজন মেধাবী শিক্ষার্থী ছিল এবং সে তার মেধার সাক্ষর সব জায়গায় রেখেছে। ঢাবি, রাবি এবং গুচ্ছের পর এবার সে বুয়েটের মেধাতালিকায় স্থান পেয়েছে। এটা নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় তথা দেবীগঞ্জবাসীর জন্য একটি আনন্দের বিষয় এবং শিক্ষক হিসেবে তিনি গর্বিত, আমার শিক্ষার্থী দেশ সেরা বিদ্যাপীঠে ভর্তির সুযোগ পেয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার 

মেয়েটিকে রক্ষা করুন, সাংসদকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১০

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১১

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১২

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৩

শোকেরও ছুটি নেই

১৪

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৫

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৬

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৭

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৮

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৯

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

২০
X