বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৯:০১ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে নিহত লিমনের গ্রামের বাড়িতে শোকের মাতম

নিহত জামিল আহমেদ লিমন। ছবি: সংগৃহীত
নিহত জামিল আহমেদ লিমন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

লিমনের গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামে। তবে অনেক বছর আগে থেকেই লিমনের বাবা জহরুল ইসলাম গাজীপুরের মাওনা এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। সেখানেই বেড়ে উঠা ও পড়াশুনা লিমনের। গ্রামের বাড়িতে তার চাচা-চাচিসহ অন্যান্য আত্মীয়-স্বজন বসবাস করেন।

গত সপ্তাহ থেকে নিখোঁজ ছিলেন বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর জামিল আহমেদে লিমন (২৭)। শুক্রবার (২৪ এপ্রিল) ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ থেকে তার মরদেহটি উদ্ধার করে যুক্তরাষ্ট্র পুলিশ। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর থেকেই লিমনের গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।

লিমনের চাচা মাহবুবুর রহমান বলেন, আমরা চার ভাই। লিমনের বাবা জহুরুল হক ১৯৯৪ সালে পরিবার নিয়ে ঢাকায় চলে যান। এরপর থেকে তারা ঢাকাতেই থাকেন। মাঝে মাঝে তারা গ্রামের বাড়ি আসতেন। নিখোঁজের খবরের পর হঠাৎ শুক্রবার রাতে খবর পেলাম আমার ভাতিজা লিমন মারা গেছে। আমরা চাই লিমনের লাশটি যেন দ্রুত দেশে ফেরত পাঠানো হয়৷ আর হত্যাকারীর যেন দ্রুত বিচার হয়। একই দাবি জানান লিমনের ফুপু আকলিমা আক্তার।

লিমনের প্রতিবেশী আলমগীর হোসেন হৃদয় বলেন, আমাদের গ্রামের একজন মেধাবী শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে খুন হয়েছেন এটা মেনে নিতে পারছি না। খবরটি শোনার পর থেকেই আমরা প্রথমে বিশ্বাস করতে পারিনি। এমন খবরে গ্রামবাসী শোকাহত।

জানা গেছে লিমন, ২০১৪ সালে গাজীপুরের মাওনা মডেল হাইস্কুল থেকে এসএসসি ও ২০১৬ সালে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করেন। ২০২৪ সালে জুলাই মাসের দিকে পিএইচডি করার জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভর্তি হন।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী (ইউএনও) সুমন চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমের কল্যাণে জানতে পেরেছি জামিল আহমেদ লিমন নামে মাদারগঞ্জ উপজেলার একজন সন্তান যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়ে খুন হয়েছেন। এতে লাশ আনার ক্ষেত্রে সহযোগিতা করবে দূতাবাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সরকারের বড় পরীক্ষা আজ

জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী বার্তা

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

১০

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

১১

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১২

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১৩

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৪

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৫

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৬

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৭

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৮

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৯

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

২০
X