বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ১২:২৭ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি : মির্জা ফখরুল 

বিএনপির রোডমার্চের প্রারম্ভিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন মির্জা ফখরুল। ছবি : কালবেলা
বিএনপির রোডমার্চের প্রারম্ভিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন মির্জা ফখরুল। ছবি : কালবেলা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে যাবে না। সরকার আমেরিকা-লন্ডনে ঘুরেও কোনো ফলাফল না পেয়ে শূন্য হাতে ফিরে এসেছে। এই সরকার আবারও ক্ষমতায় আসতে চাইছে। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করার পাঁয়তারা করছে। এবার আর এসবে কাজ হবে না।’

সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ এক দফা দাবিতে বৃহস্পতিবার (৫ অক্টোবর) কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোডমার্চের প্রারম্ভিক সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকার যে ভোট চোর এটা আজ তা সারা পৃথিবী জানে। কোনো অগণতান্ত্রিক সরকারকে দেশের মানুষ আর চায় না। তাই নির্দলীয় নিরপেক্ষ সরকার দিতে হবে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘সরকার সব দিকে ব্যর্থ হয়ে আমাদের মাথার মুকুট দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিচারের নামে বিনা চিকিৎসায় মেরে ফেলার পাঁয়তারা করছে। আমি এই সভা থেকে দাবি জানাচ্ছি খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠনোর ব্যবস্থা করতে হবে।’

পূর্ব নির্ধারিত সময় বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সকাল সাড়ে ১০টায় কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়ায় রোডমার্চের প্রারম্ভিক সভা শুরু হয়।

বিএনপির তারুণ্যের রোডমার্চের প্রারম্ভিক সভায় কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্ববায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বরকত উল্ল্যাহ বুলু, কুমিল্লা বিভাগীয় বিএনপিরসাংগঠনিক সম্পাদক মোশতাক মিয়াসহ কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির রোডমার্চের প্রারম্ভিক সভা সকাল সাড়ে ১০ টায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়ায় খন্দকার ফুড গ্যালারির সামনে থেকে সমাবেশের মধ্য দিয়ে শুরু হয়। কুমিল্লা অতিক্রম করে রোডমার্চ ফেনী-মিরসরাই-সীতাকুণ্ড হয়েবিকেলে চট্টগ্রামে পৌঁছাবে। পথে কয়েকটি পথসভা শেষে চট্টগ্রামের কাজীর দেউড়ি গিয়ে রোডমার্চের সমাপ্তি সমাবেশ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির আর্জেন্টিনাকে সুবিধা দিতে ‘কারচুপি’? যা বলছেন ফুটবল বিশ্লেষকরা

‘গণভোটের রায় ও সংস্কার বাস্তবায়ন না হলে দেশে কোনো পরিবর্তন হবে না’

মধ্যপ্রাচ্য উত্তেজনায় স্বর্ণের দামে অস্থিরতা

শাহ আমানতে স্বাভাবিক বিমান চলাচল

দুই কর্মকর্তাকে বরখাস্ত করল ফিফা

মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, অস্ত্রসহ এক হামলাকারী আটক

আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থক নিহত

চীনে ভূমিধসে নিহত ২১

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

রাঙামাটিতে পাহাড় ধস, খোলা হয়েছে ২১২ আশ্রয়কেন্দ্র 

১০

১৯ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা

১১

ফ্রান্স ম্যাচের আগে মরক্কো শিবিরে দুঃসংবাদ

১২

যুক্তরাষ্ট্রে বিষ্ণোই গ্যাং সদস্যসহ গ্রেপ্তার ২৪

১৩

রেফারির বিরুদ্ধে ফিফায় অভিযোগ করল মিশর

১৪

তথ্য চাইতে গিয়ে ব্যাংক কর্মকর্তার হাতে সাংবাদিক লাঞ্চিত

১৫

রেললাইনে দেড় কিলোমিটারজুড়ে ছড়িয়ে ছিল ব্যবসায়ীর দেহাংশ

১৬

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ৩৬৮৫

১৭

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

১৮

ব্রাহ্মণপাড়ায় ৬১ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত শিক্ষা কার্যক্রম

১৯

ছেলে হত্যার মামলা প্রত্যাহার না করায় বাবাকে গুলি

২০
X