কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ১১:৪৯ এএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

বিকেলে বিএনপির নতুন কর্মসূচির ঘোষণা আসছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিক। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিক। ছবি : সংগৃহীত

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবিতে আগামী ১৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এই জনসমাবেশ থেকে একদফা দাবি মেনে নিতে সরকারকে ৭২ থেকে ৯৬ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হতে পারে। তবে আল্টিমেটাম চলাকালীন সময়ে শারদীয় দুর্গাপূজার ভেতরে বড় কোনো কর্মসূচি রাখবে না দলটি। একদফা দাবিতে বৃহস্পতিবার (৫ অক্টোবর) চলমান কুমিল্লা-চট্টগ্রাম রোডমার্চ থেকে নতুন এই কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

জানা যায়, বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি না মানলে শারদীয় দুর্গাপূজার পরে ঢাকামুখী নতুন কর্মসূচি ঘোষণা করবে দলটি। তখন কর্মসূচি হবে ঢাকাকেন্দ্রিক।

এদিকে ঢাকায় জনসমাবেশ সফলে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ঢাকার দুই মহানগর ছাড়াও সারাদেশের সাংগঠনিক জেলাগুলো থেকে নেতাকর্মীরা ওই জনসমাবেশে যোগ দেবেন।

এছাড়া দুর্গাপূজার আগে চলতি অক্টোবর মাসে আরও কিছু কর্মসূচি দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু কর্মসূচি যুগপৎভাবে এবং কিছু কর্মসূচি দলীয়ভাবে পালন করবে বিএনপি।

জানা গেছে, আগামী ৭ অক্টোবর ঢাকায় শিক্ষক সমাবেশ করবে বিএনপি। এরপর ৯ অক্টোবর খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে ঢাকাসহ সারা দেশে জেলা ও মহানগরে সমাবেশ অথবা মিছিল হবে। ১২ অক্টোবর একদফা দাবিতে ঢাকায় ছাত্র কনভেনশন ডাকা হবে। এরপর ১৪ অক্টোবর খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে ঢাকাসহ সারা দেশে জেলা ও মহানগরে অনশন করবে বিএনপি। এছাড়া ১৬ অক্টোবর একদফা দাবিতে ঢাকায় যুব সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপির এক নেতা জানান, চট্টগ্রামে কাজির দেউড়ি মোড়ে রোডমার্চের সমাপনী সমাবেশ থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

উল্লেখ্য, এই রোডমার্চের মধ্য দিয়ে গত ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ১৭ দিনের কর্মসূচি সমাপ্ত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X