রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ১২:৪৭ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের দুই নেতাকে হাতুড়িপেটা ও কুপিয়ে জখম

রাজবাড়ীতে দুই নেতাকে কুপিয়ে জখম। ছবি : কালবেলা
রাজবাড়ীতে দুই নেতাকে কুপিয়ে জখম। ছবি : কালবেলা

রাজবাড়ীর সদর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে আওয়ামী লীগের দুই নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ অক্টেবর) বিকেলে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মিজানপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.হান্নান শেখ (৪৫) ও একই ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাগর মন্ডল (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, হান্নান শেখ জৌকুড়া ঘাটে বালির ব্যবসা করেন। বুধবার বিকেলে হান্নান শেখ ও সাগর মন্ডল সূর্যনগর রেলগেট এলাকায় একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় ২০-২৫ জন দুবৃত্ত হান্নান ও সাগরের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাদেরকে কুপিয়ে জখম ও হাতুড়িপেটা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা হান্নান ও সাগরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়।

হান্নান শেখের স্ত্রী শিল্পী খাতুন অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে বালু ব্যবসাকে কেন্দ্র করে আমার স্বামীর সাথে জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আজম মণ্ডলের সঙ্গে দ্বন্দ্ব চলছে। বিকেলে হান্নান শেখ ও সাগর মন্ডল সূর্যনগর রেলগেট এলাকায় চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় আজম মণ্ডলের ২০-২৫ জন সন্ত্রাসী এসে আমার স্বামী ও সাগরকে এলোপাতাড়ি কুপিয়েছে এবং হাতুড়িপেটা করে।’

তিনি বলেন, ‘স্থানীয়রা আমার স্বামী ও সাগরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে নেওয়ার পর অবস্থার আরো অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়।’

রাজবাড়ী হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.নুরুল ইসলাম বলেন, ‘আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়। তাদের শরীরে মারাত্মক জখমের চিহ্ন রয়েছে। এখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুরে রেফার্ড করা হয়েছে।’

এ বিষয়ে রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আজম মন্ডল বলেন, ‘তিনি সারাদিন অফিসিয়াল কাজে রাজবাড়ী শহরে ছিলেন। ঘটনাটি স্থানীয়রা তাকে ফোন করে জানিয়েছে। ঘটনার সঙ্গে তিনি এবং তার কোনো লোকের সম্পৃক্ততা নেই। মাদক সেবন নিয়ে মারপিটের ঘটনা ঘটে থাকতে পারে।’

রাজবাড়ী সদর থানার ওসি মো.শাহাদাত হোসেন বলেন, ‘এ বিষয়ে পুলিশের তদন্ত চলছে। যে এলাকায় এ ঘটনা ঘটেছে সেখানে পুলিশের একটি টিম সঙ্গে সঙ্গে পাঠানো হয়েছে।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি সরকার দেশের গ্রামীণ জনপদের উন্নয়নে বিশ্বাসী: হুইপ দুলু

ফাইনাল ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

কালবেলায় সংবাদ প্রকাশ: জিম্মিদশা থেকে মুক্তি পেলেন ২ শতাধিক উদ্যোক্তা

ক্রিকেটের কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স আর নেই

শেখ হাসিনা এত বাহাদুর হলে পালালেন কেন: প্রশ্ন রিজভীর 

তন্বীর রক্তমাখা ছবি নিয়ে ‘প্রোপাগান্ডা’ চলছে, দাবি সর্বমিত্র চাকমার

যাত্রাপথে বিড়ম্বনার শিকার আর্জেন্টিনা

চীনের নেতৃত্বে ২৯ দেশের নতুন ‘এআই জোট’

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল

৫০ বছর ইমামতির পর অবসর, ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

১০

মসজিদের ইমামকে ঘিরে বিরোধে ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়

১১

ডোপ কেলেঙ্কারিতে ৩ মাসের জন্য পাকিস্তানি ক্রিকেটারকে নিষিদ্ধ করল আইসিসি

১২

হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে ৩ গ্রাম প্লাবিত, আতঙ্কে মানুষ

১৩

প্রথমবারের মতো হাইড্রোজেন ট্রেন চালু করল ভারত

১৪

ফাইনালে উঠেও যেভাবে গোল্ডেন বুট হারাতে পারেন মেসি

১৫

বিশ্বকাপের শেষ দুই ম্যাচ ঘিরে ঢাবিতে নিরাপত্তা জোরদারের দাবি ডাকসুর

১৬

১৫ জুলাই হামলার বিচার দাবিতে ডাকসুর ‘নমরুদনামা’ ব্যানারিং কর্মসূচি

১৭

বিএনপির উচিত দেশকে সংঘাতের দিকে ঠেলে না দেওয়া: গোলাম পরওয়ার

১৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৯

তারুণ্যের উদ্ভাবন ও স্টার্টআপের বার্তা নিয়ে ঢাবিতে ছাত্রদলের প্ল্যাকার্ড কর্মসূচি

২০
X