সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০১:১০ এএম
অনলাইন সংস্করণ

মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার মা। রোববার (২৬ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল নদীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরীফ ওই গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে। স্থানীয় সাবেক ইউপি সদস্য আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় সারাদিন বিদ্যুৎ না থাকায় শরীফ তার মোবাইলটি চার্জ দিতে পারেননি। রাতে মোবাইলের চার্জার সকেটে লাগানোর সময় আকস্মিক শর্ট সার্কিট হয়ে শরীফ বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তার শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে সন্তানকে বিদ্যুতায়িত হতে দেখে বাঁচাতে এগিয়ে আসেন মা। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন শরীফের মা।

সরিষাবাড়ী থানার ওসি ইকবাল হোসেন বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তি থেকে দূরত্ব বজায় রাখল ইসরায়েল

৩২ বছর পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ড

লেবাননে আবারও তীব্র ইসরায়েলি হামলা

ব্রাজিলের এক যুগের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস কুইনোনেসের

৩ লাল কার্ডের ম্যাচে ঐতিহাসিক জয়ে মেক্সিকোর বিশ্বকাপ মিশন শুরু

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ব অর্থনীতি ধীরগতিতে পড়বে : বিশ্বব্যাংক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রায় চূড়ান্ত : ট্রাম্প

ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে হাসপাতালে মিরাজ

তারাগঞ্জে পরিবেশ দূষণ করে তেল উৎপাদন, কারখানাকে জরিমানা

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হতে পারে ইউরোপে

১০

শাসনের নামে অশোভন আচরণ, বরখাস্ত হলেন স্কুলশিক্ষক

১১

রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে মেক্সিকো

১২

এক প্রবাসীর পা থেকে এল বিশ্বকাপের প্রথম গোল

১৩

হরমুজ প্রণালি শিগগিরই খুলে দেওয়া হবে : ট্রাম্প

১৪

অবশেষে বালের্দির বদলি ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

 ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়ার গুরুত্ব তুলে ধরলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

মেক্সিকোর একাদশে চমক, নেই ওচোয়া বেঞ্চে অধিনায়কও

১৭

'স্পেশাল ওয়ান' বার্নাব্যুতে ফিরছেন

১৮

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

১৯

বিশ্বকাপের উদ্বোধন: ‘দাই দাই’ গানের তালে ফুটবলপ্রেমীদের নাচালেন শাকিরা

২০
X