কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় মাদকাসক্ত ছেলের পিটুনিতে বৃদ্ধ বাবার মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জুন) রাতে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন কাশিমপুর থানার ওসি সৈয়দ রাফিউল করিম।

এ ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত মো. ওসমান গনি (৭০) কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ হাবিব মার্কেট এলাকার বাসিন্দা।

এলাকাবাসী, নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ওসমান গনির ছোট ছেলে শরিফুল ইসলাম মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের টাকা না পেয়ে বিভিন্ন সময় তার বড় ভাই শফিকুল ও বাবাসহ পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া-বিবাদ করতেন। এমনকি টাকা না পেয়ে তিনি ঘরের ফ্রিজ, আইপিএস, টিভিসহ বিভিন্ন আসবাবপত্র পরিবারের সদস্যদের অজান্তে বিক্রি করে দেন।

১৮ জুন মাদক সেবনের জন্য শরীফুল তার বাবার কাছে কিছু টাকা দাবি করেন। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানান ওসমান গনি। পরে ওইদিন রাত পৌনে ১১টার দিকে সারদাগঞ্জ রাইসমিলের পাশে হাবিব মার্কেটের সামনে বসে শরিফুল ইসলাম বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ওসমান গনি তার কাছে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কেন বিক্রি করে দিয়েছেন তা জানতে চান। এ নিয়ে বাবা ও ছেলের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় মাদকাসক্ত ছেলে শরিফুল ও অপর ছেলে মাহবুব আলম লাঠি নিয়ে বাবাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসা দিয়ে সোমবার রাতে বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। বাড়িতে আনার পর রাত ২টার দিকে তার মৃত্যু হয়। মঙ্গলবার (২০ জুন) সকালে তার মৃত্যুর খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ জানায়, লাঠির আঘাতে ওসমান গনির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়। এতে তার চোখে রক্ত জমাট বেঁধেছিল এবং চোখের পাশের হাড় ভেঙে গিয়েছিল।

ওসি সৈয়দ রাফিউল করিম বলেন, নিহতের আরেক ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে তার অপর দুই ভাইকে আসামি করে কাশিমপুর থানায় মামলা করেছেন। অভিযুক্ত দুই ছেলেকে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X