চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় জমিসংক্রান্ত বিরোধে ভাইকে হত্যার অভিযোগ

কুমিল্লা জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
কুমিল্লা জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

কুমিল্লার চৌদ্দগ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে মো. নাদিম হোসেন (৩৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে তারই আপন ভাই নাঈমের বিরুদ্ধে।

শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় চৌদ্দগ্রাম পৌরসভাধীন রামচন্দ্রপুর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

এদিকে সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

নিহতের স্ত্রী শাহিনুর জানান, ‘শুক্রবার বেলা সাড়ে ১১টায় জমিসংক্রান্ত বিষয় নিয়ে আমার স্বামী নাদিম তার মায়ের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে সে তার মাকে ধাক্কা দিলে আমার দেবর নাঈম ক্ষিপ্ত হয়ে আমার স্বামীর ওপর হামলা করে তাকে কাঠ দিয়ে গুরুতর আহত করে। এ সময় আমার শাশুড়ি ও ঝাঁ (নাঈমের স্ত্রী) তার ওপর হামলা চালায়। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে তাকে উদ্ধার করে ঘরে আসি। পরে তার মাথায় পানি দেই এবং ওষুধ সেবন করিয়ে আমি তাকে ঘরে রেখে কাজে চলে যাই। বিকেলে কাজ থেকে বাড়িতে আসলে আমার স্বামী আমাকে জানায়, আমার প্রচণ্ড খারাপ লাগছে, আমাকে হাসপাতালে নাও। পরে আমার বড় ছেলেকে কল দিয়ে দ্রুত বাড়িতে আসতে বলি। ছেলে আসলেই স্বামীকে হাসপাতালে নিব মনে করেছিলাম। ছেলে বাসায় ফিরতে দেরি হওয়ায় আর তাকে হাসপাতালে নিতে পারিনি। সন্ধ্যায় আমার স্বামী মারা গেছেন। আমার দেবর নাঈম আমার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে। আমি এ হত্যার বিচার চাই।’

নিহতের ছেলে সাকিব জানান, ‘সকালে বাবার সঙ্গে আমার কাকার মারামারির খবর পেয়ে বাড়িতে এসে আমি নিজেও আঘাত পাই। পরে পরিস্থিতি শান্ত হলে আমি জুমার নামাজ পড়ে সুয়াগাজী আমার খালার বাসায় যাই। বাবার অবস্থা খারাপ শুনে সন্ধ্যায় বাড়িতে চলে আসি। এসে দেখি তিনি মৃত্যুবরণ করেছেন।’

এ বিষয়ে অভিযুক্ত নাদিম বলেন, ‘আমার মাকে মেরেছে শুনে আমি বাড়িতে এসে এর কারণ জিজ্ঞেস করলে নাদিম ভাই আমার ওপর আক্রমণ করে। কাঠ দিয়ে পিটিয়ে সে আমার হাত ভেঙে ফেলে। পরে স্থানীয়দের সহযোগিতায় আমি হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণ করি। এ বিষয়ে আমি থানায় অভিযোগ দিতে যাই। এর মধ্যে শুনি আমার ভাই নিজ ঘরে মারা গেছে।’

চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা বলেন, খবর পেয়ে সুরতহাল শেষে নিহতের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। তার ডান পায়ের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১০

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১১

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১২

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৪

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১৫

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৬

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৭

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৮

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১৯

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

২০
X