মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত, ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

নওগাঁয় কয়েক দিনের বৃষ্টিতে ভেসে গেছে পুকুরের মাছ। ছবি : কালবেলা
নওগাঁয় কয়েক দিনের বৃষ্টিতে ভেসে গেছে পুকুরের মাছ। ছবি : কালবেলা

নওগাঁয় নিয়ামতপুরে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ ছাড়া ভারি বৃষ্টিতে বিভিন্ন সবজির ক্ষেত ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় নওগাঁ ও তার আশেপাশের অঞ্চলে ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই টানা বৃষ্টিপাত আরোও দু’দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ৩ অক্টোবর থেকে চলতে থাকা টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় জমিতে থাকা কাঁচা মরিচ, বেগুন, পটোল, করলা ও শীতের আগাম সবজির ক্ষেতে পানি জমে থাকার কারণে ফলন বিপর্যয়সহ ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে গাছের গোড়ায় বৃষ্টির পানি জমে থাকার কারণে গাছ মরে যাচ্ছে। ফলে বাজারে প্রতিটি সবজির দাম বেড়েছে।

এদিকে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে নিচু অঞ্চলের আমন ধান নষ্টের আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলার কৃষকরা আগাম আলুর বীজ বপন, করাসহ শীতের বিভিন্ন সবজি চাষের জন্য জমি প্রস্তুত করতে পারছেন না। এ ছাড়া বিরামহীন বৃষ্টিতে কাজে যেতে না পারার কারণে খেটে খাওয়া দিনমজুর ও ছিন্নমূল মানুষ পড়েছে চরম বিপাকে।

উপজেলার শ্রীমন্তপুর ইউপির বাসিন্দা কৃষক তাইজুল ইসলাম বলেন, কয়েকদিনের টানা বৃষ্টিতে আমার তিন বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে।

মৎস্য চাষিরা জানায়, টানা বৃষ্টিতে পুকুরের পানি বেড়ে যাওয়ায় স্রোতের কারণে পুকুর থেকে মাছ ভেসে গেছে। বৃষ্টিতে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান বলেন, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে সবজি ক্ষেতে কিছুটা প্রভাব পড়বে। তবে আমন ধানের ওপর তেমন কোনো প্রভাব পড়বে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১০

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১১

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১২

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১৩

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৪

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৫

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

১৬

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

১৭

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

১৮

টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষ

১৯

রিজার্ভ আরও বাড়ল

২০
X