নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের গাড়ি থেকে পালালেন ৪ জুয়াড়ি, উপপরিদর্শক বরখাস্ত

নোয়াখালী জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
নোয়াখালী জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ৪ জুয়াড়ি আসামি পুলিশের গাড়ি থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় নুর হোসেন নামে এক পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) রাতে জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত এক চিঠিতে এই বরখাস্তের বিষয়টি জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের চর হাসান ভূঁইয়ার হাটে এ ঘটনা ঘটে।

নুর হোসেন চরজব্বর থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চরজব্বর থানার উপপরিদর্শক নুর হোসেন উপজেলার চরজব্বর ইউনিয়নের আবদুল্যাহ মিয়ার হাটে অভিযান চালান। অভিযানে মোবাইলে জুয়া খেলার সময় চায়ের দোকান থেকে চার জুয়াড়িকে আটক করেন তিনি। পরে আটক তিন ব্যক্তি পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাফ না থাকার সুযোগে পালিয়ে যায়। নাসিরউদ্দিন নামে অপর এক আসামিকে আটক করতে সক্ষম হন এবং থানায় আসার পথে আব্দুল্লাহকে মিয়ার হাটের সেক্রেটারি হাসানের অনুরোধে তার জিম্মায় দেওয়া হয়। সার্বিক বিষয়ে এসআই নুর হোসেন থানার ওসিকে অবহিত করেননি এবং ডিউটি শেষে থানার জিডিতে নোট করেননি।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, বিভাগীয় নিয়মশৃঙ্খলা পরিপন্থি কাজ করাসহ কর্তব্যে গাফিলতির কারণে এসআই নুর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১০

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১১

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১২

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৩

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৪

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৫

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৬

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৭

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৮

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১৯

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

২০
X