কুমিল্লা ব্যুরো ও বুড়িচং প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা, মিলল চাঞ্চল্যকর তথ্য

গ্রেপ্তার জহির ইসলাম ওরফে আপন ওরফে জহির হিজড়া। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার জহির ইসলাম ওরফে আপন ওরফে জহির হিজড়া। ছবি : সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে হাত-পা বেঁধে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চাঞ্চল্যকর তথ্য উদ্‌ঘাটন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১। এ ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) র‌্যাব-১১ সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক ও সিনিয়র সহকারী পরিচালক মিঠুন কুমার কুণ্ডু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (১৮ মে) রাতে সাতক্ষীরার ভোমরা এলাকা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি জহির ইসলাম ওরফে আপন ওরফে জহির হিজড়া (৪৬) কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা।

র‌্যাব সূত্র জানায়, গত ১৩ মে সকাল আনুমানিক ১০টার দিকে বুড়িচং বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন একটি টিনশেড বাসায় হত্যার ঘটনা ঘটে। সেখানে তৃতীয় লিঙ্গের ব্যক্তি এনামুল হক শিশিরকে (২৯) হাত-পা বেঁধে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে দগ্ধ হয়ে তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ মে ভোরে মারা যান।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়।

র‌্যাব জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। পরে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১১ সিপিসি-২ এবং র‌্যাব-৬ সিপিসি-১ এর যৌথ দল সোমবার রাত ১১টা ২০ মিনিটে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা এলাকা থেকে প্রধান আসামি জহির ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

প্রাথমিক অনুসন্ধানে র‌্যাব জানতে পারে, নিহত শিশির ও আসামিসহ সংশ্লিষ্ট সবাই তৃতীয় লিঙ্গের এবং দীর্ঘদিন ধরে একই বাসায় বসবাস করতেন। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, তাদের বিরুদ্ধে মাদককারবারের সঙ্গে জড়িত থাকার তথ্যও পাওয়া গেছে। মূলত মাদকের অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে শিশিরকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

র‌্যাব আরও জানায়, জিজ্ঞাসাবাদে আসামি জহির হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১০

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১১

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৩

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৪

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৫

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৬

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৭

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৮

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৯

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২০
X