শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

শেরপুরে আরও এক অটোচালকের মরদেহ উদ্ধার

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

শেরপুরের ঝিনাইগাতীতে ছয় দিনের ব্যবধানে শাহ আলম (৪০) নামের অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ অক্টোবর) সকালে উপজেলার ধানশাইল ইউনিয়নের কুচনীপাড়া গ্রামের এক ধানক্ষেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহ আলম শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের ধাতুয়া আড়ালিয়াকান্দা গ্রামের বাসিন্দা। খবর পেয়ে শেরপুর পুলিশ সুপার মোনালিসা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহতের পরিবার ও থানার সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার দিকে তার অটোরিকশাটি নিয়ে বের হয়ে তিনি আর বাড়ি ফেরেননি। রাতে তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। রোববার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন ধানক্ষেতের পাশে অজ্ঞাত পরিচয়ে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় নিহত শাহ আলমের গলায় রশি বাঁধা অবস্থায় পাওয়া যায়।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম বলেন, ‘নিহত অটোচালক শাহ আলমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ছাড়া শাহ আলম হত্যার পেছনে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী

জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা, দুজনকে ফেরত পাঠাল বিজিবি

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

তরুণদের মাঝে ক্যানসার বৃদ্ধির ‘মূল কারণ’ আবিষ্কার

অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

ডি-নথি চালু ও মনিটরিং সেল গঠনের নির্দেশ দিলেন জবি উপাচার্য

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪

১০

সুস্থ দেশ-জাতি গঠনে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার বিকল্প নেই: অধ্যাপক ড. মজিবুল হক

১১

কার‍া খেলবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল জানাল সুপারকম্পিউটার

১২

নবম পে-স্কেল / সরকারি চাকরিজীবীদের বেতন ১৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা

১৩

নাকের নিচে আঁচড়ের দাগ দেখে হত্যাকারীকে শনাক্ত করে র‌্যাব

১৪

পরিবেশবান্ধব কারখানা হিসেবে লিড প্লাটিনাম সনদ পেল ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড

১৫

প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী

১৬

বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পদ ছাড়লেন দক্ষিণ কোরিয়ার কোচ 

১৭

ট্রাম্পকে পরাজিত মানুষ বললেন বাইডেন, অভিযোগ তুললেন অযোগ্যতার

১৮

সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী

১৯

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

২০
X