চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজার-বান্দরবান রুটে বাস চলাচল বন্ধের ডাক

চট্টগ্রামের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
চট্টগ্রামের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের সড়কে শৃঙ্খলা ফেরানোসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভের ডাক দিয়েছে চট্টগ্রাম-দক্ষিণাঞ্চল কক্সবাজার-বান্দরবান জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এতে ওই রুটে দুই ঘণ্টা যাত্রীবাহী যান চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে সংগঠনটি। সোমবার (৯ অক্টোবর) সকালে নতুন ব্রিজ চত্বরে এ মানববন্ধন হবে। মানববন্ধন চলাকালে সকাল ১০টা থেকে দুপুর ১২টা ওই রুটে বাস, কোচ, মিনিবাস চলবে না।

সংগঠনের নেতারা জানান, চট্টগ্রাম-কক্সবাজার-বান্দরবান, পিএবি বাঁশখালী রোডের শৃঙ্খলা আনয়ন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, দিনের বেলায় অনিয়ন্ত্রিত এসি/নন এসি বাস চলাচল বন্ধ, সড়ক পরিবহন আইন-২০১৮ ধারা ৪০-এর বিধি লঙ্ঘন, সড়কে নিষিদ্ধ ও অবৈধ টমটম, ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক, থ্রি-হুইলারসহ বেপরোয়া গতির মোটরসাইকেল বন্ধের দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হবে। সংগঠনের অধীনের এক হাজারের বেশি যাত্রীবাহী গাড়ি এ সময় বন্ধ থাকবে।

চট্টগ্রাম দক্ষিণাঞ্চল কক্সবাজার-বান্দরবান জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. মুছা কালবেলাকে বলেন, ‘বিভিন্ন দাবি বাস্তবায়নের জন্য এ মানববন্ধন ও বিক্ষোভের ডাক দিয়েছি আমরা। বিক্ষোভ চলাকালে যাত্রীবাহী গাড়ি বন্ধ থাকবে। আমাদের সংগঠনের সঙ্গে এক হাজারের বেশি গাড়ি যুক্ত আছে। ওই সময়ে সেগুলো চলবে না।’

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১০

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১১

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১২

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১৩

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৪

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৬

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৭

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৮

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৯

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X