শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে পিকআপ চাপায় ২ নারী নিহত

ময়মনসিংহের ত্রিশাল থানা। ছবি : কালবেলা
ময়মনসিংহের ত্রিশাল থানা। ছবি : কালবেলা

ময়মনসিংহের ত্রিশালে পিকআপ ভ্যানের চাপায় সুমি আক্তার ও আম্বিয়া বেগম নামে ২ নারী নিহত হয়েছেন। সোমবার (৯ অক্টোবর) সকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ সড়কের বৈলর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সুমি আক্তার উপজেলার উজান বৈলর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী ও আম্বিয়া বেগম একই গ্রামের আজিজুল মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুমি আক্তার ও আম্বিয়া খাতুন বৈলর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি পিকআপ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আম্বিয়া বেগম মারা যায় এবং সুমি আক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ আম্বিয়া বেগমের মরদেহ উদ্ধার করে।

ত্রিশাল থানার এসআই বিল্লাল হোসেন জানান, পিকআপটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। আম্বিয়া বেগমের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সুমি আক্তারের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

বান্দরবানে রথযাত্রা উদযাপন

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

১০

সাবেক ইংল্যান্ড তারকাকে ‘মূর্খ’ বললেন রোমেরো

১১

চীন থেকে প্রেম, মেহেরপুরে বিয়ে: কাগজপত্রে মিলল রহস্য

১২

মস্কো জয় করে এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’

১৩

স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি

১৪

চসিক প্রকৌশলী শাহীন-ফারজানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে মন্ত্রণালয়

১৫

যেভাবে পাওয়া যাবে আমিরাতের ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা

১৬

টি-টোয়েন্টিতে এমন রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব

১৭

ত্রিমুখী মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যুবক নিহত

১৮

ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে শতাধিক ডেমোক্র্যাট সদস্যের ভোট 

১৯

পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

২০
X