সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০৭:৪২ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সাব-রেজিস্ট্রারের অপসারণের দাবিতে বিক্ষোভ

বগুড়া উপজেলা দলিল লেখক সমিতির মানববন্ধন। ছবি : কালবেলা
বগুড়া উপজেলা দলিল লেখক সমিতির মানববন্ধন। ছবি : কালবেলা

বগুড়ার সোনাতলায় সাব-রেজিস্ট্রার অফিসার নুসরাত জাহানের বিরুদ্ধে ঘুষ নেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা দলিল লেখক সমিতি।

এ উপলক্ষে বুধবার (১১ অক্টোবর) সকালে সমিতি অফিসে দলিল লেখক মো. সামছুদ্দিন সবুজের সভাপতিত্বে ও তৌহিদুল ইসলাম মিলনের সঞ্চালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে দ্রুত সাব-রেজিস্ট্রারের অপসারণ চেয়ে বক্তব্য দেন দলিল লেখক নবীন আনোয়ার কমরেড, মোমিনুল ইসলাম মিঠু, জাহিদ হাসান প্রমুখ।

এরপর দুপুরে সমিতির সদস্যরা উপজেলা চত্বরে রাস্তার ওপর মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে ভুক্তভোগী এলাকাবাসীরাও অংশগ্রহণ করেন। এ সময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম‍্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম বুলু ও সাবেক উপজেলা আ.লীগের সহসভাপতি ও সাবেক প‍্যানেল মেয়র তাহেরুল ইসলাম তাহের। মানববন্ধন শেষে সমিতির সদস্যরা ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি পেশ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেল কার্যকর / সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

জুলাই থেকে ফেরা, তবে ঘরে ফেরা নয়!

জুলাই আন্দোলনের দুই বছর / কোটা সংস্কারের দাবি থেকে ইতিহাস বদলের যাত্রা

ঝুটের গোডাউনে আগুন

জাল সনদে এমপিও নেওয়া ১৩ মাদ্রাসাশিক্ষকের জন্য দুঃসংবাদ

৫০ দিন ধরে নিখোঁজ, রান্নাঘরে ১০ ফুট নিচে পুঁতে রাখে মরদেহ

জানালার গ্রিল কেটে বিচারক দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি

পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান

বাজারে এলো রহিমআফরোজের নতুন ফুল হাইব্রিড সোলার আইপিএস

গ্রামীণ রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

১০

বাড়ির সিঁড়ির নিচে চিরকুট / ‘দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন’

১১

স্কুল ফিডিংয়ের দুধের প্যাকেটে পোকা থাকার অভিযোগ

১২

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ / ৮ম শ্রেণি-এসএসসি পাসেই মিলবে এসএসএফে চাকরির সুযোগ

১৩

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

১৪

দুই গোলের বিপরীতে লাল কার্ডের ড্রামা / ইকুয়েডরের বিদায়ে শেষ ষোলোয় মেক্সিকো

১৫

মাছের ঘেরে যুবকের মরদেহ, হত্যার অভিযোগ পরিবারের

১৬

অবশেষে আলোর মুখ দেখল নবম পে-স্কেল, বর্ধিত বেতন নিয়ে সুখবর

১৭

নকআউটের আগে সতর্ক স্কালোনি / ‘এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল’

১৮

গৌরবের ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

১৯

ভারতে চলন্ত স্লিপার বাসে আগুন, নিহত ৭

২০
X