বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় স্কুল পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় স্কুল পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। ছবি : কালবেলা
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় স্কুল পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। ছবি : কালবেলা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় স্কুল পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিদ্যালয়ের মুজিব কর্নার ও শেখ রাসেল কর্নার, রিসোর্স সেন্টার, বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। এ সময় তিনি শ্রেণিকক্ষে শিক্ষকদের পাঠদান প্রত্যক্ষ করেন। এ ছাড়া শিশু শিক্ষার্থীদের শিখন দক্ষতা যাচাই করতে প্রশ্ন করেন। পরে শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

পরিদর্শনকালে শিক্ষার্থীদের মেধা, বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষকদের আন্তরিকতায় সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রীর তার বক্তব্যে বলেন, ‘আমরা শিশুদের আনন্দঘন পরিবেশে লেখাপড়া করাতে চাই। হাসিখুশির মধ্যে বাচ্চারা লেখাপড়া করবে। আমরা তৃতীয় পর্যন্ত পরীক্ষা উঠিয়ে দিয়েছি। নানান ধরনের উদ্যোগ আমরা নিয়েছি। নতুন ধাপে কারিকুলাম চালু করেছি। নতুন কারিকুলামে আগামীতে লেখাপড়া হবে। আমরা শিক্ষকদের মান বৃদ্ধিতে যথেষ্ট সচেতন। যেসব ভবন অকেজো রয়েছে, তা এগুলো সুন্দরভাবে করে স্কুল করার পরিকল্পনা করেছি।’

এ সময় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর হার কমে যাওয়ার প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে উত্তরে তিনি বলেন, ‘আপনারা জানেন যে করোনার কারণে আমরা স্কুলগুলো বন্ধ রেখেছিলাম। এ সুযোগে কিছু মাদ্রাসা স্কুলগুলোর কাছাকাছি পর্যায়ে এসেছে। আমাদের এলাকায় সবাই কর্মব্যস্ত মানুষ। তারা সন্তানদের রেখে কাজে চলে যায়। এ কারণে শিক্ষার্থীরা মাদ্রাসায় ঝুঁকছে। মাদ্রাসায় আবার দুপুরে খাবার ব্যবস্থা আছে। এখন মিড দ্য মিল চালু হয়ে যাচ্ছে। তাতে কিছুটা উপকার হবে। পাশাপাশি স্কুলগুলোতে কীভাবে বাচ্চাদের ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে আমরা নতুনভাবে কিছু পরিকল্পনা করছি।’

এ সময় প্রাথমিক রংপুর বিভাগীয় উপপরিচালক মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) কনক কুমার দাস, জেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মন্ডল, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোখলেসু রহমান, আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মতিউর রহমানসহ শিক্ষা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

ঘরে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৯ মাসের শিশুর মৃত্যু

শিক্ষকদের বাড়ি ভাড়া নিয়ে মাউশির বিজ্ঞপ্তি

জুলাইয়ের প্রত্যাশা এখনো পূরণ হয়নি: ছাত্র জমিয়ত

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত বেড়ে ৮ 

‘ওসমান হাদীকে ঢাকা-৮ থেকে সরে দাঁড়াতে বলেছিলেন জুবায়ের’

উজানের ঢলে হু হু করে বাড়ছে তিস্তার পানি, প্লাবিত হচ্ছে চর-দ্বীপচর

শিক্ষার্থীদের বিক্ষোভে কার্যালয় ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মনিরুজ্জামান

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের সম্মাননা

এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প 

১০

বাকিতে জ্বালানি তেল না পেয়ে পাম্প বন্ধের হুমকি যুবদল নেতার

১১

বিশ্বকাপের মধ্যেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই

১২

মেসিদের হারানোর পরিকল্পনা জানালেন সুইস কোচ

১৩

অস্ট্রেলিয়ার নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু হচ্ছে ২৫ অক্টোবর

১৪

জাতিসংঘে বাংলাদেশ / ‘পাঁচ বছরে ২০ হাজার কিমি খাল খনন ও তিস্তা প্রকল্পে অগ্রাধিকার’

১৫

‘বাংলার রসনা বিলাস ২.০’  / খাঁটি বাঙালি খাবার ফিরিয়ে আনছে হলিডে ইন ঢাকা সিটি সেন্টার

১৬

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যা পরিস্থিতির অবনতি

১৭

অযোধ্যায় রাম মন্দিরের টাকা চুরি করে প্রেমিকাকে আইফোন উপহার

১৮

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২

১৯

‘লোকে বলে প্রেম আমি বলি জ্বালা’, আত্মজীবনী নিয়ে এলেন ফেরদৌসী রহমান

২০
X