হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

গাভী পালনে স্বাবলম্বী অষ্টম শ্রেণির মেহেরুন্নেছা

নিজ খামারে মেহেরুন্নেছা। ছবি : কালবেলা
নিজ খামারে মেহেরুন্নেছা। ছবি : কালবেলা

গাভী পালন করে সফল হয়েছেন নারী উদ্যোক্তা মেহেরুন্নেছা। কঠোর পরিশ্রম ও প্রবল প্রতিভা মেহেরুন্নেছাকে স্বাবলম্বীর পথ দেখিয়েছে। কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের পশ্চিম ধূলজুরী গ্রামের আব্দুল মালেকের স্ত্রী তিনি।

মেহেরুন্নেছা ২০১৭ সালে নিজস্ব অর্থায়নে বাড়ির আঙিনায় গড়ে তোলেন গরু মোটাজাতাকরণ প্রকল্প। পরবর্তীতে ২০২০ সালে অগ্রণী ব্যাংক লিমিটেড হোসেনপুর শাখা থেকে ঋণ নিয়ে উক্ত প্রকল্পের কাজ সম্প্রসারণ করেন। বর্তমানে তার খামারে বিভিন্ন উন্নত জাতের ১৫টি গরু রয়েছে। গত ঈদুল আজহায় গরু বিক্রি করে ৩ লাখ টাকা মুনাফা অর্জন করেন তিনি।

গরুর খাদ্যের জন্য তিনি ধানের খড় মজুদ করে রেখেছেন। তাছাড়া গরু খাদ্য হিসেবে নিজস্ব জমিতে ঘাস রোপণ করে ব্যয় সংকোচন করেছেন।

লিজকৃত ১ একর জমিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে গোবর দিয়ে জৈব সার তৈরি করে ধান চাষ করে বাম্পার ফলন ফলাচ্ছেন প্রতিবছর।

অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া জানা মেহেরুন্নেছা ছোট থেকেই জীবন গড়ার স্বপ্ন দেখেন। প্রথমে তিনি কাজ হিসেবে বেছে নেন দর্জির কাজ। তিনি প্রতিরক্ষা ও শারীরিক দক্ষতা বিকাশের জন্য উপজেলা আনসার ভিডিপি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হন।

মেহেরুন্নেছা জানান, পারিবারিক জীবনে আর্থিক উন্নতির পাশাপাশি দেশ ও সমাজের উন্নয়ন করে যাব।

জানতে চাইলে হোসেনপুর পৌরসভার সংরক্ষিত-২ আসনের মহিলা কাউন্সিলর পারভীন আক্তার জানান, গাভী লালন পালন করে মেহেরুন্নেছার মতো এমন নারী উদ্যোক্তার প্রয়োজন। তার এমন সাফল্য দেখে অন্য নারীরাও কর্মে এগিয়ে আসবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল হোসাইন বলেন, মেহেরুন্নেছাকে গাভী পালনে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে এবং তাকে সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X