শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

পৌরসভার ময়লা ফেলা হচ্ছে নদীতে

শেরপুর পৌরসভার সব ময়লা আবর্জনা ফেলা হচ্ছে নদীতে। ছবি : কালবেলা
শেরপুর পৌরসভার সব ময়লা আবর্জনা ফেলা হচ্ছে নদীতে। ছবি : কালবেলা

শেরপুর পৌরসভার মীরগঞ্জ এলাকায় পৌরসভার ময়লা-আবর্জনা মৃগী নদীর তীরে ফেলা হচ্ছে। এতে দূষিত হচ্ছে নদীর পানি। ছড়িয়ে পড়ছে নানা রোগব্যাধি। দূষণে নদীর পানি ব্যবহার অনুপযোগী হওয়ায় সমস্যা হচ্ছে নদীতীরবর্তী মানুষের। ময়লা আবর্জনার কারণে এলাকায় মশা-মাছির উপদ্রব বেড়ে গেছে।

পাখি, কুকুর-বিড়াল ও গরু-ছাগলসহ বিভিন্ন প্রাণীর মাধ্যমে এই পচা জীবাণু ছড়াচ্ছে মানুষের দেহে। ৩ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে নিজস্ব আধুনিক প্রযুক্তিনির্ভর সেনেটারি ল্যান্ডফিল্ড থাকলেও এভাবে ময়লা ফেলে নদীসহ পরিবেশ দূষণে স্থানীয়রা পৌর কর্তৃপক্ষের খাম খেয়ালিপনাকে দায়ী করছেন অনেকে।

আজ শুক্রবার (১৩ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, শেরপুর পৌরসভার ময়লা ফেলার গাড়িগুলো ময়লা ফেলছে পৌরসভার মীরগঞ্জ এলাকায় মৃগী নদীর তীরে। সেই ময়লা গিয়ে পড়ছে নদীতে। কিন্তু গত বছর শহরের অষ্টমীতলায় ২.৭৬ একর জমির ওপর প্রতিদিন ১৫ টন বর্জ্য অপসারণ করার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া পৌরসভার বিভিন্ন অঞ্চলের ময়লা পানির ড্রেন নামিয়ে দেওয়া হয়েছে এই নদীতে। এতে দূষিত হচ্ছে নদীর পানি।

সুজন নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, এই এলাকা দিয়ে দুর্গন্ধে চলাচল করা যায় না। বাড়ি ঘরে মশার উপদ্রবে বেড়ে গেছে। এ ছাড়া নদীর পানি নষ্ট হওয়াতে পানি ব্যবহার করা যাচ্ছে না।

শিক্ষার্থী রাব্বি আহমেদ বলেন, দুর্গন্ধে ঘরে বসে পড়ালেখা করতে পারি না। এই রাস্তা দিয়ে যাতায়াত না করে উল্টো পথে যাই স্কুলে।

এ ব্যাপারে শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন বলেন, বিষয়টি আমি জানতাম না। শহরের পশ্চিম অংশের কিছু ময়লা সময় বাচানোর জন্য কেউ হয়তো ফেলে থাকতে পারে। তবে এখন থেকে পৌরসভার সকল ময়লা নির্ধারিত জায়গায় ফেলার ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১০

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১২

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৩

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৪

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৫

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৬

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৭

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৮

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৯

ইতিহাসের এই দিনে

২০
X